শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • টানা নয় দিন বন্ধ থাকবে বাংলাবান্ধায় আমদানি-রপ্তানি

    টানা নয় দিন বন্ধ থাকবে বাংলাবান্ধায় আমদানি-রপ্তানি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা নয় দিন বন্ধ থাকবে দেশের একমাত্র চারদেশীয় স্থলবন্দর পঞ্চগড়ের বাংলাবান্ধা। ঈদুল ফিতর ও সাপ্তাহিক ছুটির কারণে আট দিন কোনো প্রকার আমদানি-রপ্তানি হবে না। তবে বন্ধের সময়েও স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভিসাধারীরা স্বাভাবিক যাতায়াত করতে পারবেন। বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকেলে বাংলাবান্ধা স্থলবন্দর লিমিটেডের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ এসব তথ্য নিশ্চিত করেছেন।


    স্থলবন্দর সূত্র জানায়, ঈদুল ফিতর উপলক্ষে আগামী ২৯ মার্চ (শনিবার) থেকে ৫ এপ্রিল (শনিবার) সাত দিন আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা করা হয়। তবে ঈদের আগে ও পরে দুই দিন শুক্রবার সাপ্তাহিক ছুটির কারণে টানা ৯ দিন আমদানি-রপ্তানি হবে না। বাংলাবান্ধা সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন ও ভারতের ফুলবাড়ি এক্সপোর্টার অ্যান্ড ইমপোর্টার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যৌথ আলোচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশের একমাত্র চতুর্দেশীয় এই বন্দর দিয়ে বাংলাদেশের সঙ্গে ভারত, নেপাল ও ভুটানের পণ্য আনা নেওয়া হয়ে থাকে। আগামী ৬ এপ্রিল রোববার আবারও সচল হবে বন্দরটি।


    বাংলাবান্ধা স্থলবন্দরের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভারত, নেপাল ও ভুটানের ব্যবসায়ীসহ কয়েকটি সংগঠনের যৌথ আলোচনা সভায় আমদানি-রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ নিয়ে একটি চিঠিও বাংলাবান্ধা সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন, কাস্টমস ও বাংলাবান্ধা স্থলবন্দর কর্তৃপক্ষকে দেওয়া হয়েছে। তবে শুক্রবার সাপ্তাহিক ছুটির কারণে অতিরিক্ত আরও দুইদিনসহ আমদানি-রপ্তানি ৯ দিন বন্ধ থাকবে।


    বাংলাবান্ধা স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ কবির বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে স্থলবন্দরের আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভিসাধারীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।


    নতুন/কাগজ/লাবলু/পঞ্চগড়
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন