শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ঈদে নতুন টাকা নিয়ে হতাশা

    ‎অতিরিক্ত টাকা দিলেই মিলছে নতুন টাকা

    ‎অতিরিক্ত টাকা দিলেই মিলছে নতুন টাকা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ‎নতুন টাকার নোট ঈদআনন্দ বাড়িয়ে দেয় বহুগুণ। ঈদি, বকশিস বা সালামি হিসেবে নতুন টাকা দেওয়া যুগ যুগের রীতি; অলিখিত ঐতিহ্য বা রেওয়াজ। তবে এবার সেই আনন্দ নেই!

    ‎বাংলাদেশ ব্যাংকের নিষেধাজ্ঞার কারণে ঈদুল ফিতর উপলক্ষে টাকার নতুন নোট বাজারে আসেনি। তবে কি এবার ময়লা পুরনো টাকাতেই কাটাতে হবে ঈদ? ঈদে নতুন টাকা নেই বলে মন খারাপ অনেকের। বাংলাদেশ ব্যাংক সবশেষ জানুয়ারিতে নতুন টাকা ছাপিয়েছিল।

    ‎জানা গেছে, বিভিন্ন ব্যাংকের শাখা অফিসে পছন্দসই গ্রাহক ছাড়া অন্যরা পাচ্ছেন না নতুন টাকা। এদিকে নতুন টাকার ব্যবসায়ীদের কাছেও রয়েছে সংকট। এক টাকা থেকে ২০ টাকার পাঁচ ধরনের নোট কম। দাম বাড়তি। ক্রেতাদেরও আগ্রহ কম।

    ‎চট্টগ্রাম নগরের নিউমার্কেট মোড় থেকে কোর্ট বিল্ডিং এলাকা পর্যন্ত ঘুরে দেখা যায়, বেশ কয়েকজন নতুন টাকা বিক্রেতা পসরা সাজিয়ে বসে আছেন। তবে অন্য ঈদের তুলনায় বিক্রেতার সংখ্যা কম। ক্রেতা নেই বললেই চলে। পরিদর্শনকালেও কোনো ক্রেতার দেখা পাওয়া যায়নি। কিছু মানুষ খোঁজখবর নিলেও কেউ কিনেননি।

    ‎বিক্রেতারা দুই টাকা নোটের বান্ডিল ৮০, ৫ টাকার নোট ১৮০ টাকা বেশিতে বিক্রি করছেন। আর ১০ টাকার নতুন নোটের বান্ডিল ৩০০ থেকে ৪০০, ২০ টাকার নোট ২৫০ থেকে ৩০০, ৫০ টাকার নোট ৩৫০, ১০০ টাকার নোটে ৪০০ টাকা বাড়তি। প্রতিটি বান্ডিলে একশ পিস করে নতুন নোট থাকে।

    ‎নতুন টাকা বিক্রেতা মো. আবু ফয়েজ বলেন, ‘ব্যাংক থেকে নতুন টাকার নোট কিনে আনতে হয়। আমাদেরকে এমনি এমনি দেয় না। বেশিরভাগ মানুষ ছোট (৫, ১০, ২০) টাকার নোট খুঁজে। আমরাও সেগুলো বিক্রি করি। কিন্তু এবার সেই নোটগুলো পাইনি। যা পেয়েছি, তাও কষ্ট করে জোগাড় করেছি।’

    ‎বিক্রেতা আলমগীর কবীর বলেন, ‘টাকার দামটা এবার অতিরিক্ত বেশি। তাই আমাদের অবস্থা খুব খারাপ। ৫০ ও ১০০ টাকার নোট ছাড়া আমাদের কাছে আর কিছু নাই। হাজারে ৫০ টাকা করে বাড়তি নিচ্ছি। এগুলো ছয়-সাত মাস আগের টাকা। এবার ব্যাংক থেকে নতুন টাকা পাইনি। তাই দাম ছাড়তে পারছি না। কাস্টমারও কম।’


    নতুন/কাগজ/রুপন/চট্টগ্রাম
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন