বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ওয়ানডেতে থাকছেন, টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন নিগার গুলশানে আ’লীগের মিছিলের তথ্য ছিল, তবে সময়টা আন্দাজ করতে পারেনি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রকে টিকিয়ে রাখাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩ বিদ্যুৎহীন অন্ধকারে মানুষের গল্প, লোডশেডিং নিয়ে আলোচিত সিনেমা বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুলের ভূমিকা, সম্মতি ছিল বিসিবিরও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক ও পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে দুদকের ৩ মামলা চবি আলাওল হলের প্রভোস্টের পদত্যাগ দাবি, কক্ষে তালা নতুন ধারার ছাত্ররাজনীতিতে সফল হওয়ার প্রত্যয় ছাত্রদল সভাপতির মক্কায় সম্ভাব্য হামলার বিরল সতর্কতা, হুথি-সৌদি উত্তেজনা তুঙ্গে
  • নাটোর ডিসির বাংলো থেকে সংসদ নির্বাচনের সিলমারা ব্যালট উদ্ধার

    নাটোর ডিসির বাংলো থেকে সংসদ নির্বাচনের সিলমারা ব্যালট উদ্ধার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নাটোরের জেলা প্রশাসকের পুরোনো বাংলোর ভেতরে পাওয়া গেছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিপুল পরিমাণ ব্যালট পেপার, যার বেশিরভাগেই সিল মারা রয়েছে।

    শনিবার (২৯ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে শহরের কান্দিভিটুয়ায় জেলা প্রশাসকের পুরোনো বাংলোর বাঁশঝাড়ের নিচে মাটিতে পুঁতে রাখা ব্যালট পেপারগুলো উদ্ধার করা হয়। তবে বেশিরভাগ ব্যালট দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের নাটোর (লালপুর-বাগাতিপাড়া) আসনের। এর আগে গতকাল বিকেলে ডিসির পুরোনো বাংলোর পুকুর থেকে ৬টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিশ। তবে এতো পরিমাণে ব্যালট পেপার উদ্ধার নিয়ে জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।

    পুলিশ জানায়, দ্বিতীয় দিনের মতো ডিসির পুরোনো বাংলোর ভেতরের পুকুরে অস্ত্র উদ্ধার অভিযান চলছিল। এসময় ব্যালট পেপার গুলো গোয়েন্দা সংস্থার সদস্যদের নজরে আসে। খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী বিপুল পরিমাণে ব্যালট পেপারগুলো উদ্ধার করে।

    এ বিষয়ে জানতে চাইলে জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) রাশেদুল ইসলাম বলেন, ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ব্যালট পেপারগুলো ট্রেজারিতে ছিল। এরপর উপজেলা পরিষদের নির্বাচনের সময় স্থান সংকুলানের কারণে এগুলো পুরোনো বাংলোতে রাখা হয়। সেখান থেকে কে বা কারা এই ব্যালটগুলো নষ্ট করেছে তা আমাদের জানা নেই। তবে বাকি যে ব্যালটগুলো ছিল সেগুলো নির্বাচন কমিশনের টেন্ডার হয়েছে সেই টেন্ডারের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।


    জেলা প্রতিনিধি, নাটোর
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন