বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ওয়ানডেতে থাকছেন, টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন নিগার গুলশানে আ’লীগের মিছিলের তথ্য ছিল, তবে সময়টা আন্দাজ করতে পারেনি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রকে টিকিয়ে রাখাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩ বিদ্যুৎহীন অন্ধকারে মানুষের গল্প, লোডশেডিং নিয়ে আলোচিত সিনেমা বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুলের ভূমিকা, সম্মতি ছিল বিসিবিরও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক ও পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে দুদকের ৩ মামলা চবি আলাওল হলের প্রভোস্টের পদত্যাগ দাবি, কক্ষে তালা নতুন ধারার ছাত্ররাজনীতিতে সফল হওয়ার প্রত্যয় ছাত্রদল সভাপতির মক্কায় সম্ভাব্য হামলার বিরল সতর্কতা, হুথি-সৌদি উত্তেজনা তুঙ্গে
  • উল্লাপাড়ায় ভূট্টা কাটা শুরু

    উল্লাপাড়ায়  ভূট্টা কাটা শুরু
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ভূট্রা ফসল কাটা শুরু হয়েছে। এর ফলন ভালো হারে মিলছে। এক মণ  ভূট্টা সাড়ে সাতশো থেকে আটশো টাকায় কেনাবেচা হচ্ছে বলে জানানো হয়।


    উপজেলা কৃষি অফিস থেকে  জানা তথ্যে এবারের মৌসুমে  উপজেলায় প্রায়  ৩২০ হেক্টর জমিতে ভূট্টা ফসলের আবাদ  করা হয়েছে। এবারে উপজেলায়  ২৮০ হেক্টর পরিমাণ জমিতে আবাদের লক্ষ্যমাত্রা ধরা ছিলো। সেখানে লক্ষ্যমাত্রার চেয়ে  ৪০ হেক্টর পরিমাণ বেশী জমিতে এর আবাদ হয়েছে। বিভিন্ন মাঠে কৃষকেরা  উত্তরণ , সিনহা , সুলতান , মেজর , সম্রাট ,  ও আরো বেশী হারে ফলনশীল নানা জাতের ভূট্রা ফসলের আবাদ করেছেন । 


    উপজেলার বিভিন্ন এলাকায় মাঠে ভূট্রা ফসল কাটা শুরু হয়েছে। আর দিন দশেকের মধ্যে সব এলাকাতেই ভূট্রা ফসল পুরোদমে কাটা শুরু হবে বলে জানা গেছে। সদর উল্লাপাড়া ইউনিয়নের চালা মাঠ এলাকায় গত দিন পাচেক হলো কৃষকেরা তাদের আবাদের ভূট্রা ফসল কাটছেন। 


    এ প্রতিবেদককে চালা গ্রামের কৃষক ফারুক মিয়া বলেন, তিনি নিজের ৩৬ শতক জমিতে রকেট নামের বেশী হারে ফলনশীল ভূট্টা আবাদ করেছেন। এখন তা কাটছেন। ফলন ডেসিমেল ( শতক) প্রতি এক মণের কিছুটা বেশী হারে হচ্ছে। জমি থেকে তোলার পর  সে ভূট্রা মণ প্রতি সাড়ে সাতশো টাকা দরে কেনাবেচা হচ্ছে। একেবারে শুকানোর পর সে ভূট্রা এক হাজার থেকে এগারো টাকা মণ দরে কেনাবেচা হচ্ছে বলে কৃষক ফারুক মিয়া ও তার সাথের আরো কয়েকজন কৃষক জানান।


    উপজেলা কৃষি অফিস থেকে জানা গেছে  ভূট্রা ফসলের আবাদে খরচ কম হয়। আর ভূট্রা ফসল কম  সময়ে  ঘরে উঠে।  কৃষকদেরকে ভূট্টা ফসলের আবাদের পাশাপাশি গম ফসলের আবাদ বেশী পরিমাণ জমিতে  করার বিষয়ে জানানো হয়।


    নতুন/কাগজ/সাহারুল/সিরাজগঞ্জ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন