শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ভৈরব সেতুর কাজ দ্রুত সম্পন্নের দাবীতে দিঘলিয়ায় মানববন্ধন

    ভৈরব সেতুর কাজ দ্রুত সম্পন্নের দাবীতে দিঘলিয়ায় মানববন্ধন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ভৈরব সেতুর কাজ দ্রুত সম্পন্ন ও সংযোগ সড়ক উন্নয়নের দাবীতে দিঘলিয়ায় মানববন্ধন অনুষ্ঠিতহয়েছে। খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ও খুলনা জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো. হাসিবুর রহমান সাদ্দামের সভাপতিত্বে নির্মানাধীন ভৈরব সেতুর নির্মান কাজ ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে শেষ করার দাবীতে রবিবার (৩০ মার্চ) সেতু সংলগ্ন দিঘলিয়ার নগরঘাটে উপজেলার সর্বস্তরের জনগণ এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।

    মানববন্ধনে বক্তারা, সেতু নির্মাণের বিভিন্ন জটিলতার কথা তুলে ধরেন এবং এই জটিলতা নিরসনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার পরামর্শ প্রদান করেন। আগামী দুই মাসের মধ্যে দৃশ্যমান কাজের অগ্রগতি না হলে আগামী কোরবানি ঈদের সময় সকল পেশার জনগনকে নিয়ে কঠিন আন্দোলনের ডাক দেন।

    উক্ত কর্মসূচিতে কুয়েটের সাবেক ছাত্রদল নেতা মো. শরিফুল ইসলাম রিপন, চুয়েটের সাবেক ছাত্রনেতা আশিকুজ্জামান তপু, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা মেহেদী হাসান এর সার্বিক তত্বাবধানে এ মানববন্ধনে বক্তব্য রাখেন দিঘলিয়া থানা যুবদলের আহবায়ক কুদরতে এলাহী স্পিকার, থানা স্বেচ্ছাসেবক দলের সম্মানিত আহবায়ক আব্দুল কাদের জনি, সরকারি মজিদ কলেজের প্রভাষক আজাদুর রহমান, সাবেক ছাত্র নেতা আউফাসুর রহমান, সাবেক ছাত্র নেতা প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, সাবেক ছাত্রনেতা মো. ফয়সাল, সামাজিক সংগঠনের প্রতিনিধি মো. শাহজাহান, দিঘলিয়া থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক তারেক মেহেদী, আতিকুজ্জামান অপুসহ দিঘলিয়ার বিভিন্ন প্রান্তের জনগণ অংশগ্রহণ করে।

    এ সময়ে মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন, দিঘলিয়া থানা শ্রমিক দলের সাবেক সভাপতি মো. খাইরুল মল্লিক, মো. আল-আমিন, শিক্ষক নেতা আব্দুল আলীম, মো. কাশেম, তাসকিন আহমেদ শান্ত, মিদুল মোল্লা, নুরুল আমিন, বেলাল হোসেন, মাজহারুল ইসলাম, বিএনপি নেতা আজিজ খানসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।


    নতুন/কাগজ/তানজির/খুলনা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন