শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ফটিকছড়ি ভূজপুরে সড়ক দূর্ঘটনায় হতাহত ৩

    ফটিকছড়ি ভূজপুরে সড়ক দূর্ঘটনায় হতাহত ৩
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুরে অতিরিক্ত কাঠ বোঝাই করা চাঁদের গাড়ি উল্টে মোঃ রাজু (১৪) নামের এক কিশোর নিহত হয়েছে, আহত হয়েছে আরও দুইজন।

    আহতরা হলেন জীপ গাড়িটির ড্রাইভার মোহাম্মদ নাজিম (২৪) এবং মোটরসাইকেল যাত্রী মোহাম্মদ বেলাল (২৪)। গাড়ির মালিক নারায়ণহাট ইউনিয়নের বাদুরখীল গ্রামের মাইজ্জা মিয়া। জানা গেছে, গাড়ির ড্রাইভারের লাইসেন্স ও গাড়ির কোনো বৈধ কাগজপত্র নেই।

    প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বিকাল সাড়ে চারটার সময় অতিরিক্ত অবৈধ কাঠ বোঝাই করা একটি জীপ গাড়ি ভূজপুর থানা ভবনের সামান্য উত্তর দিক থেকে অতিরিক্ত গতিবেগে যাওয়ার সময় ভারসাম্য হারিয়ে সামনে থেকে আসা মোটরসাইকেলকে ধাক্কা দেয় এবং রাস্তার পাশে উল্টে যায়।

    এ সময় গাড়ির ছাদে থাকা অতিরিক্ত কাঠ ছড়িয়ে পড়ে এবং সামনে ও পেছন থেকে আসা যানবাহনের ওপর প্রচণ্ড আঘাত হানে। এতে জীপ ড্রাইভারের পাশে থাকা হেল্পার মোঃ রাজু (১৪) চাপা পড়ে মারা যায় এবং মোটরসাইকেল আরোহী পূর্ব ভূজপুর আমতলী গ্রামের ছাবেদুল হকের ছেলে মোহাম্মদ বেলাল (২৪) গুরুতর আহত হন।

    ঘটনাস্থল থেকে একটি জীপ গাড়ি ও একটি মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ। সংবাদ লেখা পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি।


    নতুন/কাগজ/সালেহী/চট্টগ্রাম
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন