শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • যেভাবে ব্যান হওয়া হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট পুনরুদ্ধার করবেন

    যেভাবে ব্যান হওয়া হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট পুনরুদ্ধার করবেন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    হোয়াটসঅ্যাপ বিশ্বের একটি জনপ্রিয় মেসেজিং অ্যাপ। প্রায় প্রতিটি স্মার্টফোন ব্যবহারকারী এই মেসেজিং প্ল্যাটফর্মটি ব্যবহার করেন। কিন্তু এটির অপব্যবহারের কারণে ব্যবহারকারীদের নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হতে পারে। নিয়ম লঙ্ঘনের অভিযোগে প্রতি বছর অসংখ্য হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যান করা হয়। সম্ভবত আপনিও সেই তালিকায় রয়েছেন। তবে কি জানেন, ব্যান হওয়া হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট পুনরুদ্ধার করা সম্ভব? কীভাবে করবেন ভাবছেন? আসুন, সেই পদ্ধতিগুলো জেনে নিই।

    প্রথমে আপনাকে জানতে হবে কী কারণে আপনার অ্যাকাউন্ট ব্যান করা হয়েছে। এর জন্য হোয়াটসঅ্যাপ খুলে প্রথমে সেটিংসে যান। সেখান থেকে হেল্প এবং টার্মস অ্যান্ড প্রাইভেসি পলিসি বেছে নিন। যদি আপনার মনে হয় যে কোনো নিয়ম ভাঙা হয়নি এবং ভুলবশত আপনার অ্যাকাউন্ট ব্যান হয়েছে, তাহলে কয়েকটি সহজ ধাপ অনুসরণ করুন।

    ১. হোয়াটসঅ্যাপ চালু করুন। সেখানে অ্যাকাউন্ট ব্যানের বিজ্ঞপ্তি দেখতে পাবেন।
    ২. ‘Request a Review’ বিকল্পটিতে ক্লিক করুন।
    ৩. আপনার ফোনে পাঠানো ওটিপি প্রদান করুন।
    ৪. ভেরিফিকেশন সম্পন্ন হলে রিভিউয়ের জন্য আবেদন করুন।
    ৫. তারপর নিজের বক্তব্য বিস্তারিতভাবে লিখুন।  


    এছাড়াও, আপনি মেইলের মাধ্যমে নিজের বক্তব্য জানাতে পারেন। ব্যান প্রত্যাহারের জন্য আবেদন করতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই আপনার ফোন নম্বর (দেশের কোড-সহ) এবং অ্যাকাউন্ট ব্যানের কারণ উল্লেখ করবেন। আবেদন পাওয়ার পর সংস্থা বিষয়টি তদন্ত করবে। যদি প্রমাণিত হয় যে নিয়ম লঙ্ঘনের কারণেই ব্যান হয়েছে, তাহলে অ্যাকাউন্ট ফিরে পাওয়ার সম্ভাবনা থাকবে না। কিন্তু যদি সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট পুনরায় চালু হতে পারে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন