শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • সাড়ে তিন ঘণ্টা বিলম্বে ঢাকা ছাড়লো বুড়িমারী এক্সপ্রেস

    সাড়ে তিন ঘণ্টা বিলম্বে ঢাকা ছাড়লো বুড়িমারী এক্সপ্রেস
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    তিন ঘণ্টারও বেশি সময় বিলম্বের পর অবশেষে লালমনিরহাটগামী আন্তঃনগর বুড়িমারী এক্সপ্রেস (৮০৯) ট্রেন ঢাকা রেলওয়ে স্টেশন থেকে যাত্রা শুরু করেছে। ট্রেনটির নির্ধারিত ছাড়ার সময় ছিল সকাল সাড়ে ৮টা। দীর্ঘ অপেক্ষার কারণে যাত্রীরা অসন্তোষ ও বিরক্তি প্রকাশ করেছেন।

    শনিবার (৫ এপ্রিল) সকাল ১১টা ৫২ মিনিটে বুড়িমারী এক্সপ্রেস ট্রেন ঢাকা রেলওয়ে স্টেশনের ৭ নম্বর প্লাটফর্ম থেকে লালমনিরহাটের উদ্দেশ্যে ছেড়ে যায়। বিলম্বে যাওয়ায় ট্রেনে যাত্রীর সংখ্যা ছিল কম।

    এর আগে দেখা যায়, ট্রেনটি লালমনিরহাট থেকে এসে সকাল ১০টা ৩৩ মিনিটে ঢাকা রেলওয়ে স্টেশনের ৭ নম্বর প্লাটফর্মে থামে। ট্রেনটি প্লাটফর্মে আসার পর অপেক্ষমাণ যাত্রীরা ট্রেনে চড়তে শুরু করেন। বিলম্বে আসায় ট্রেনটিতে শুধুমাত্র ওয়াটারিং করা হয়েছে।

    নাটোরের যাত্রী মো. শাহজাহান বলেন, সকাল সাড়ে ৮টায় ছাড়ার কথা বুড়িমারী এক্সপ্রেস। অথচ এখন বেলা ১১টা বাজে, ট্রেনটি ছাড়েনি, কখন বাড়ি যাবো জানি না।

    চার বছরের ছেলে আবদুর রহমানকে নিয়ে বগুড়ার সান্তাহার যাচ্ছিলেন মো. হেলাল হোসেন। যথাসময়ে ট্রেন ধরবেন বলে সকাল সাড়ে ৭টায় তিনি ঢাকা রেলওয়ে স্টেশনে আসেন। বিরক্তি নিয়ে তিনি বলেন, এত সকালে এসে কী লাভ হলো? এখন ঘড়ির কাঁটায় বাজে বেলা সাড়ে ১১টা, জানি না কখন এই ট্রেনটি ছাড়বে।

    রুবেল মিয়া তার স্ত্রীকে নিয়ে যাচ্ছেন যমুনা সেতু পূর্ব স্টেশনে। তিনি স্ট্যান্ডিং টিকিট কেটেছিলেন একতা এক্সপ্রেসের, সেই ট্রেনে উঠতে না পেরে তিনি আসেন বুড়িমারী এক্সপ্রেসে। তিনি বলেন, একতা মিস করার পরে স্টেশনে দেখি বুড়িমারী এক্সপ্রেস দাঁড়িয়ে আছে। তখন বাজে বেলা ১০টা ২০ মিনিট, এখন এক ঘণ্টা ধরে বসে আছি, ট্রেন ছাড়ার নাম নেই।

    এদিকে ঢাকা রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছে, ট্রেনটি ঢাকায় আসতে দেরি করায় বিলম্ব হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন