শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • চট্রগ্রামে এক ভুয়া এনএসআই কর্মকর্তা আটক

    চট্রগ্রামে এক ভুয়া এনএসআই কর্মকর্তা আটক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল থেকে এক ভুয়া এনএসআই কর্মকর্তাকে আটক করা হয়েছে। শনিবার (৫ এপ্রিল) সকাল ১১টার দিকে পাঁচলাইশ থানা পুলিশ তাকে আটক করে। তবে পরবর্তীতে মুছলেখা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।

    নিজেকে এনএসআই সদস্য হিসেবে পরিচয় দেয়া ওই ব্যক্তির নাম মো. শাহজালাল হোসেন (২৮)। তার পিতার নাম মো. তৌহিদ হোসেন এবং তিনি ঢাকার কেরানীগঞ্জের বাসিন্দা।

    পুলিশ সূত্রে জানা যায়, আটক ব্যক্তি মোটরসাইকেলে কক্সবাজার থেকে ঢাকা যাচ্ছিলেন, এ সময় মইজ্জার টেকের আগে একটি প্রাইভেট কারের সঙ্গে তার মোটরসাইকেলের ধাক্কা লাগে। এরপর তিনি নিজেকে এনএসআই কর্মকর্তা পরিচয় দিয়ে গাড়ির কাগজপত্র চেক করেন এবং গাড়ির চালককে থাপ্পড় দেন।

    পরে আহতদের চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার পরও তিনি নিজেকে পুনরায় এনএসআই কর্মকর্তা বলে দাবি করেন। তবে তার সন্দেহজনক আচরণে কর্তব্যরত চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি পুলিশের কাছে জানায়।

    পুলিশের জিজ্ঞাসাবাদে জানা যায়, শাহজালাল হোসেন এনএসআই-এর সদস্য নন এবং তিনি ভুয়া পরিচয় ব্যবহার করছিলেন। এরপরই তাকে আটক করা হয়। ঘটনাটি কর্ণফুলী থানাধীন হওয়ায় তাকে ওই থানার হেফাজতে নিয়ে যাওয়া হয়।

    তবে,পরবর্তীতে এমন কাজ করবে না মুছলেখা নিয়ে তাকে ছেড়ে দেয় পুলিশ।  


    নতুন/কাগজ/রুপন/চট্টগ্রাম
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন