শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ: স্বরাষ্ট্র উপদেষ্টা

    বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ: স্বরাষ্ট্র উপদেষ্টা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য উদাহরণ। এখানে বিভিন্ন ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে ও স্বাধীনভাবে তাদের ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করে আসছে।

    শনিবার (৫ এপ্রিল) নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দে ব্রহ্মপুত্র নদে মহাষ্টমী স্নান উৎসব পরিদর্শনে গিয়ে তিনি একথা বলেন। দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হওয়ার কোনো কারণ নেই বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় মহাষ্টমী স্নান উৎসবের জন্য নিরাপদ পরিবেশ তৈরি করায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের টিমকে ধন্যবাদ জানান অবসরপ্রাপ্ত লেফটেনেন্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী।

    এই স্নানকে ঘিরে নদীর পাড়, ঘাটসহ পুরো এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছে দেড় হাজারেরও বেশি আইনশৃঙ্খলা বাহিনী। টহল দিচ্ছে সেনাবাহিনী, নদে রয়েছেন কোস্টগার্ড, নৌবাহিনী সদস্যসহ ফায়ার সার্ভিসের কয়েকটি টিম।

    এ সময় আরও উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, জেলার পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারসহ প্রমুখ।

    উল্লেখ্য, নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দে ব্রহ্মপুত্র নদের তীরে শুক্রবার থেকে শুরু হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের মহাষ্টমী পুণ্যস্নান। শুক্রবার (৪ এপ্রিল) রাত ২টা থেকে শুরু হয়ে শনিবার (৫ এপ্রিল) রাত ১২টা ৪৫ পর্যন্ত এই উৎসব চলবে।


    জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন