শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • গরমে জনজীবন বিপর্যস্ত; বৃষ্টির প্রার্থনায় ইস্তেখারা

    গরমে জনজীবন বিপর্যস্ত; বৃষ্টির প্রার্থনায় ইস্তেখারা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    অস্বাভাবিক তাপদাহ এবং প্রতিকূল আবহাওয়ার কারণে দীর্ঘদিন ধরে বেহাল হয়ে পড়েছে জনজীবন। বৃষ্টি না হওয়ায় ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে এবং হাঁসফাঁস অবস্থা তৈরি হয়েছে সাধারণ মানুষের মধ্যে। পানির স্তর ব্যাপকভাবে নেমে যাওয়ায় তীব্র পানির সংকটও সৃষ্টি হয়েছে। এ অবস্থায় সাধারণ জনগণ অতিষ্ঠ হয়ে পড়েছে গরমের কারণে।

    এ পরিস্থিতির উন্নতির জন্য বৃষ্টির আশায় মৌলভীবাজারের কমলগঞ্জে সালাতুল ইস্তেখারা নামাজ আদায় করেছেন মুসল্লিরা।

    মঙ্গলবার, ৮ এপ্রিল, উপজেলা সদর ইউনিয়নের বাঘমারা জামে মসজিদ প্রাঙ্গণে এই বিশেষ নামাজ অনুষ্ঠিত হয়। প্রায় ৫ শতাধিক মুসল্লি এতে অংশ নেন। নামাজ শেষে গাউছিয়া ছোবহানিয়া এরশাদিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক মাওলানা মোঃ উসমান আলী বৃষ্টির জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করেন। নামাজের ইমামতি করেন পূর্ব বাঘমারা মসজিদের ইমাম মাওলানা মিনহাজ উদ্দিন।

    এসময় উপস্থিত ছিলেন পশ্চিম বাঘমারা মসজিদের ইমাম মোঃ আব্দুল আহাদ, বাঘমারা মাদ্রাসার শিক্ষক হাফিজ তুহিন আহমদ, এবং পূর্ব বাঘমারা মুয়াজ্জিন মোঃ মোশাহিদ আলী।

    মুসল্লি আব্দুর রাজ্জাক বলেন, "প্রচণ্ড গরমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। আমাদের প্রকৃতি শুকিয়ে যাচ্ছে, ফসল নষ্ট হচ্ছে। এসব সমস্যার সমাধান পাওয়ার আশায় আমরা নামাজ আদায় করেছি।"

    এ বিষয়ে খতিব মাওলানা মিনহাজ উদ্দিন বলেন, "দীর্ঘদিন ধরে বৃষ্টি না হওয়ায় মানুষ পানি সংকটে পড়েছে এবং জনজীবন বিপদগ্রস্ত হয়ে পড়েছে। এই বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্যই আমরা সালাতুল ইস্তেখারার মাধ্যমে আল্লাহর কাছে প্রার্থনা করেছি। আমাদের আশাবাদ, প্রকৃতি তার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে এবং জনজীবনে স্বস্তি ফিরে আসবে।"


    নতুন/কাগজ/তিমির/মৌলভীবাজার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন