শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • সৈয়দপুরে তরমুজের প্রচুর সরবরাহ, তবে খুচরা বাজারে দাম অস্বাভাবিক

    সৈয়দপুরে তরমুজের প্রচুর সরবরাহ, তবে খুচরা বাজারে দাম অস্বাভাবিক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নীলফামারীর সৈয়দপুরে এখন তরমুজের মৌসুম। বাজারে এখন হাজারো ট্রাক ভর্তি তরমুজ আসছে এবং সৈয়দপুর রেললাইন সংলগ্ন আড়তগুলোতে জমা হচ্ছে। এখান থেকেই তরমুজ বিভিন্ন বাজারে ছড়িয়ে পড়ছে। যদিও তরমুজের সরবরাহ বৃদ্ধি পেয়েছে, খুচরা বাজারে তার দাম পরিবর্তিত হয়নি।

    বর্তমানে আড়তে প্রতি মন তরমুজ বিক্রি হচ্ছে ১ হাজার ১০০ টাকায়, যা কেজি প্রতি প্রায় ২৫ টাকা। কিন্তু এই তরমুজ খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৫০ থেকে ৮০ টাকা কেজি দরে, যা পাইকারি দামের প্রায় দ্বিগুণ। এই অস্বাভাবিক দামের জন্য ভোক্তারা ক্ষোভ প্রকাশ করছেন। তাদের প্রশ্ন, বাজার ব্যবস্থাপনায় প্রশাসনের তদারকি কোথায়?

    পাইকারি ব্যবসায়ী আনোয়ার হোসেন বলেন, "এখন প্রতি মন তরমুজ ১ হাজার ১০০ টাকায় বিক্রি হচ্ছে, অথচ দুই সপ্তাহ আগে এটি ছিল ২ হাজার টাকা। দাম কমলেও খুচরা বাজারে তার কোনো প্রভাব পড়ছে না।"

    খুচরা বিক্রেতারা বলছেন, ঠান্ডা আবহাওয়ার কারণে তরমুজের চাহিদা কমেছে। তারা বলেন, "তরমুজ সাধারণত গরমের সময়ে বেশি খাওয়া হয়, কিন্তু ঠান্ডা আবহাওয়ার কারণে বিক্রি কমে গেছে।"

    তরমুজ কিনতে আসা স্থানীয় বাসিন্দা সুমন মিয়া বলেন, "অপরিপক্ব তরমুজ ৫০-৬০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। বাজারে প্রচুর তরমুজ রয়েছে, তবে দাম কমেনি। একে একে পাঁচ কেজির তরমুজ কিনতে ৩০০ টাকা লাগছে, যা সাধারণ মানুষদের জন্য অনেক বেশি।"

    আরেক ক্রেতা, আয়শা মরিয়ম, সৈয়দপুর রেলঘুমটি এলাকায় একটি ৫ কেজির তরমুজ কিনে বলেন, "বাসায় গিয়ে কয়েকজন মিলে ভাগ করে খাব।"

    এ বিষয়ে সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক নূর-ই-আলম সিদ্দিকী বলেন, "ভোক্তাদের অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। বাজারে শিগগিরই ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হবে।"


    নতুন/কাগজ/তৌসিফ/সৈয়দপুর
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন