শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • আনছর আলীর বিরুদ্ধে অপপ্রচারে ক্ষুব্ধ রূপগঞ্জবাসী

    আনছর আলীর বিরুদ্ধে অপপ্রচারে ক্ষুব্ধ রূপগঞ্জবাসী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রূপগঞ্জের খ্যাতিমান ব্যবসায়ী ও সমাজসেবক আনছর আলীর বিরুদ্ধে অপপ্রচারে চরম ক্ষোভ প্রকাশ করেছেন রূপগঞ্জ সদর ইউনিয়নের সাধারণ মানুষ। স্থানীয়দের অভিযোগ—জনপ্রিয় এই সমাজসেবকের বিরুদ্ধে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য ছড়িয়ে তার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টা চালানো হচ্ছে।

    স্থানীয় বাসিন্দাদের দাবি, আনছর আলী গত দুই দশকেরও বেশি সময় ধরে ব্যক্তি উদ্যোগে দরিদ্র, অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে আসছেন। রমজান কিংবা ঈদের মতো বিশেষ সময় ছাড়াও তিনি সারা বছর নানা সামাজিক ও মানবিক কার্যক্রম চালিয়ে থাকেন।

    হাতেম আলী নামে এক রিকশাচালক বলেন, “ঈদের দিন খাওয়াইছে, আর সংবাদে লেখা ২ তারিখ। ইহানেইতো ভুল। আমি নিজের চোখে দেখছি। উনি প্রতিবছরই এমন আয়োজন করেন।”

    দিনমজুর কুদ্দুস বেপারী বলেন, “বছরের পর বছর উনি ঈদের দিন সবাইরে খাওয়াইতেছেন। এটা তো ভালো কাজ। এইটা নিয়াই মিথ্যা কথা কইয়া অপপ্রচার চালানো ঠিক না।”

    স্থানীয় বাসিন্দা জিলানী ভাণ্ডারী ও মুরাদ হাসান বলেন, “আমরা তো এলাকা ছেড়েছি ৫ তারিখের পর। তাহলে অনুষ্ঠানে কীভাবে যাই? অথচ আমাদের নাম দিয়ে অপপ্রচারে অংশ দেখানো হয়েছে!”

    আওয়ামী লীগ নেতা কাইয়ুম মিয়া বলেন, “আমি দীর্ঘদিন ধরে অসুস্থ, তাই উপস্থিত থাকতে পারিনি। অথচ সংবাদে আমার নামও আছে! তবে সুস্থ থাকলে যেতাম—প্রতি বছরই যাই।”

    এ প্রসঙ্গে আনছর আলী বলেন, “আমি মানুষের পাশে ছিলাম, আছি, এবং থাকব ইনশাআল্লাহ। আমার কোনো অবৈধ ব্যবসা নেই। বৈধ ব্যবসার আয় থেকেই যতটুকু সম্ভব, মানুষের উপকারে লাগাতে চেষ্টা করি। দলমত নয়, মানুষই আমার পরিচয়।”

    স্থানীয়রা এ ধরনের অপপ্রচারের বিরুদ্ধে কঠোর প্রতিবাদ জানিয়ে বলেন—সত্যকে চাপা দিয়ে কোনোদিনই অন্যায়কে প্রতিষ্ঠা করা যায় না।


    নতুন/কাগজ/সুলতানা/রূপগঞ্জ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন