শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • টেকসই পরিবেশের দাবিতে সাতক্ষীরায় ‘গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক’

    টেকসই পরিবেশের দাবিতে সাতক্ষীরায় ‘গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক’
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাব থেকে বিশ্বকে রক্ষা এবং টেকসই পরিবেশ গড়ার দাবিতে সাতক্ষীরায় ‘গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক’ কর্মসূচি পালন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ভলান্টিয়ার ফর বাংলাদেশ।

    শুক্রবার সকালে সাতক্ষীরা শহরতলীর বিনেরপোতা এলাকায় পানিতে দাঁড়িয়ে পরিবেশবান্ধব বার্তাসংবলিত পোস্টার হাতে কর্মসূচিতে অংশগ্রহণ করেন সংগঠনের তরুণ সদস্যরা।

    ‘There is no planet B’, ‘Stop climate change’, ‘Solution not pollution’ ইত্যাদি স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড হাতে তারা জলবায়ু ন্যায়ের দাবিতে সরব হন।

    আয়োজকরা জানান, জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বড় প্রভাব পড়ছে উপকূলীয় জেলা সাতক্ষীরার মতো অঞ্চলে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, লবণাক্ততা, নদীভাঙন ও অতিবৃষ্টির কারণে এখানকার মানুষের জীবন-জীবিকা হুমকির মুখে।

    ভলান্টিয়ার ফর বাংলাদেশ, সাতক্ষীরা শাখার সভাপতি মো. ইব্রাহিম খলিল বলেন, "আমাদের জেলা জলবায়ু পরিবর্তনের প্রভাব সরাসরি অনুভব করে। আমরা চাই, বিশ্বনেতারা এই সংকট মোকাবেলায় আরও কার্যকর ও জরুরি পদক্ষেপ গ্রহণ করুন।"

    সংগঠনের আরেক স্বেচ্ছাসেবী ইসরাত জাহান ফারিহা বলেন, "আমরা যুবসমাজ হিসেবে জলবায়ু সংকট মোকাবেলায় সচেতনতা গড়তে মাঠে নেমেছি। পরিবেশ বাঁচাতে আমাদেরই আগে এগিয়ে আসতে হবে।"

    সাবেক সভাপতি ও পরিবেশকর্মী মো. হোসেন আলী বলেন, "প্রকৃতিকে প্রকৃতির মতো থাকতে দিতে হবে, কারণ প্রকৃতি তার নিজস্ব গতিতে চলে। এই গতি বাধাগ্রস্ত হলেই আমাদের ওপর দুর্ভোগ নেমে আসে। পৃথিবীতে যত প্রাণী আছে, তার মধ্যে সবচেয়ে উন্নত আমরা মানুষ। কিন্তু জলবায়ু পরিবর্তনের জন্য দায়ীও আমরাই।"

    তিনি আরও বলেন, "আমরা পরিবেশে ক্ষতিকর উপাদান বাড়াচ্ছি, আর পরিবেশবান্ধব উপাদান ধ্বংস করছি। আধুনিকায়নের দিকে এগোচ্ছি, কিন্তু পরিবেশবান্ধব হচ্ছি না। আমাদের প্রত্যেককে নিজ নিজ জায়গা থেকে সচেতন হতে হবে।"


    নতুন/কাগজ/শহীদুল/সাতক্ষীরা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন