শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • সাংবাদিক মাহতাবকে গ্রেফতারে নিন্দার ঝড়

    সাংবাদিক মাহতাবকে গ্রেফতারে নিন্দার ঝড়
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে সুনামগঞ্জ-১ আসনের এমপি মোয়াজ্জিম হোসেন রতনের অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সংবাদ প্রকাশ করার কারণে দীর্ঘদিন কারাবাসে থাকা নির্যাতিত সাংবাদিক মাহতাব উদ্দিন তালুকদারকে আবারও উদ্দেশ্যপ্রণোদিতভাবে একটি চক্রের ষড়যন্ত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ব্যবহার করে গ্রেফতার করার অভিযোগ উঠেছে।

    গত ১০ এপ্রিল (বৃহস্পতিবার) বিকালে তাকে সুনামগঞ্জ আদালত প্রাঙ্গণ থেকে গ্রেফতার করে র‌্যাবের একটি দল। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে সুনামগঞ্জের সাংবাদিক সমাজ ও সুধীজনরা অভিযোগ করেছেন, এটি একটি উদ্দেশ্যপ্রণোদিত ও হয়রানিমূলক পদক্ষেপ। তাদের মতে, আওয়ামী লীগের বর্তমান সরকারের আমলেও একাধিক সংবাদ প্রকাশের কারণে আ’লীগ নেতাদের নির্দেশে সাংবাদিক মাহতাবকে গ্রেফতার করা হয়েছে।

    জানা গেছে, বিগত আওয়ামী সরকারের আমলে মোয়াজ্জিম হোসেন রতন ক্ষমতার অপব্যবহার করে নিজ এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেন। বালুলুট, চাঁদাবাজি, টেন্ডারবাজি, জায়গা দখলসহ নানা অনিয়মকে নিয়মে পরিণত করে অবৈধ পথে হাজার কোটি টাকার মালিক হন তিনি। এমপি রতন ও তার কর্মীদের বিরুদ্ধে একের পর এক ধারাবাহিক প্রতিবেদন মাহতাব উদ্দিন তালুকদার তার সম্পাদিত পত্রিকা দৈনিক হাওরাঞ্চলের কথাতে প্রকাশ করেন। "হাওরের হাঙ্গর এমপি রতন", "এমপি রতনের সহযোগি নৌকার মাঝি থেকে কোটিপতি" সহ নানা শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে এমপি রতন সুযোগ পেলেই সাংবাদিক মাহতাব উদ্দিনকে কারাবাসে পাঠান।

    এমপি রতন ও তার কর্মীদের অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সবসময় সংবাদ প্রকাশ করলেও মাহতাব উদ্দিন তালুকদারকে সম্প্রতি ছাত্রলীগের মিছিলে জনবল নিয়োগ দেওয়া এবং বাটা শো-রুম ভাংচুর ও লুটপাটের নেতৃত্ব দেওয়ার মিথ্যা অভিযোগে গ্রেফতার করা হয়েছে।

    এই ঘটনায় সুনামগঞ্জের স্থানীয় সাংবাদিক এবং সচেতন মহল ক্ষোভ প্রকাশ করেছেন এবং দাবি করেছেন যে, মাহতাব উদ্দিন তালুকদার ব্যক্তিগত আক্রোশের শিকার হয়েছেন। তারা সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার পাশাপাশি নিরপরাধ ব্যক্তির বিরুদ্ধে হয়রানিমূলক মামলা থেকে অব্যাহতির দাবি জানিয়েছেন।

    নাম প্রকাশে অনিচ্ছুক এক সংবাদকর্মী জানান, "মাহতাবকে সম্পূর্ণ মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলায় গ্রেফতার করা হয়েছে। দীর্ঘদিন ধরে একটি কুচক্রী মহল তার ক্ষতি করার জন্য উঠেপড়ে লেগেছে। এই কুচক্রী মহলের ষড়যন্ত্রের ফলস্বরূপ তাকে গ্রেফতার করা হয়েছে।"

    সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, "বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে এমপি রতন'র অনিয়মের বিরুদ্ধে লেখালেখি করার কারণে মাহতাব উদ্দিন তালুকদারকে দীর্ঘদিন কারাবরণ করতে হয়েছিল। অথচ তাকে ছাত্রলীগের মিছিলে জনবল নিয়োগ দেওয়া এবং বাটা শো-রুম ভাংচুর ও লুটপাটের নেতৃত্ব দেওয়ার মিথ্যা অভিযোগে গ্রেফতার করা হয়েছে।" তারা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং দাবি করেন, এটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট একটি মামলা, যা ব্যক্তিগত আক্রোশের কারণে দায়ের করা হয়েছে। তারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে এর সঠিক বিচার চান।


    নতুন/কাগজ/এনামুল/সুনামগঞ্জ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন