শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • শ্রমিক যোগাযোগ পক্ষ পালন উপলক্ষ্যে বিশেষ জরুরি দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

    শ্রমিক যোগাযোগ পক্ষ পালন উপলক্ষ্যে বিশেষ জরুরি দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতকানিয়া উপজেলা শাখার উদ্যোগে শ্রমিক যোগাযোগ পক্ষ পালনে দায়িত্বশীলদের জরুরি বৈঠক ১১ এপ্রিল, জুমাবার কেরানীহাট উপজেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

    উক্ত বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি মাওলানা নুরুল হোসাইন। মুহতারাম জেলা সভাপতি মাওলানা নুরুল হোসাইন তাঁর বক্তব্যে বলেন-২৫ সালের শ্রমিক যোগাযোগ পক্ষ বিশেষভাবে অর্থবহ।

    বিগত স্বৈরাচার আমলে ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের উপর জুলুম নিষ্পেষণের কারণে গণমানুষের কাছে ইসলামের সুমহান দাওয়াত পৌঁছানো দুঃসাহসিক ও দুর্বিষহ ছিলো। স্বৈরাচারের পতন পরবর্তী অনুকূল পরিবেশকে কাজে লাগিয়ে ইসলামের অনুকূলে জনমত গঠনে শ্রমিক যোগাযোগ পক্ষ পালন বিশেষ ভূমিকা রাখবে।

    তিনি আরো বলেন- ২৪ সালের ৫ আগস্ট পরবর্তী স্বৈরাচারমুক্ত বাংলাদেশে শ্রমজীবী মানুষের নিকট ইসলামের দাওয়াত পৌঁছাতে সেক্টরভিত্তিক ট্রেড ইউনিয়ন গঠনের মাধ্যমে প্রতিটি মানুষের দ্বারে দ্বারে, প্রতিটি সেক্টর, পাড়া-মহল্লায় দাওয়াত পৌঁছাতে সকল সদস্য, কর্মী ও দায়িত্বশীলদের বিশেষভাবে ভূমিকা পালন করতে হবে।

    দায়িত্বশীল বৈঠকে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম দক্ষিণ জেলার সাংগঠনিক সম্পাদক মাষ্টার এনামুল হক।

    উপজেলা সাধারণ সম্পাদক অধ্যাপক জসিম উদ্দীনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, উপজেলা সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, কোষাধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ইলিয়াছ, ট্রেড ইউনিয়ন সম্পাদক মিজান সিকদারসহ উপজেলার ইউনিয়ন — সেক্টরসহ শ্রমিক নেতৃবৃন্দ প্রমুখ।


    নতুন/কাগজ/নুরুল/সাতকানিয়া
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন