শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • রায়পুরে বিএনপি নেতার নামে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে এলাকাবাসীর সংবাদ সম্মেলন

    রায়পুরে বিএনপি নেতার নামে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে এলাকাবাসীর সংবাদ সম্মেলন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে স্পেন প্রবাসী যুবদল কর্মী সাইজুদ্দিন দেওয়ান (৪৫) নিহতের ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এতে স্থানীয় বিএনপি নেতা, সমাজসেবক ও উত্তর চরবংশী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ফারুক কবিরাজকে প্রধান আসামি করা হয়। মামলায় তাঁর ছোট ভাই মেহেদী কবিরাজসহ মোট ২৬ জনকে এজাহারভুক্ত এবং অজ্ঞাতনামা আরও ১৬০ জনকে আসামি করা হয়েছে।

    মামলাটিকে ‘মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি করে শুক্রবার (১১ এপ্রিল) সন্ধ্যায় ফারুক কবিরাজের নিজ গ্রাম খাসেরহাট বাজার এলাকায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করে এলাকাবাসী। সংবাদ সম্মেলনে জামায়াত নেতা কাজী এমরান হোসেন, ইউনুস কবিরাজ (৭৪), ইব্রাহিম কবিরাজ (৬৫), দূদু মিয়া কবিরাজ (৫৭), মো. আলী জিন্নাহ কবিরাজ (৬০), মো. মিজান (৪৮) ও মো. জাহাঙ্গির (৩৮) সহ ফারুকের স্বজন ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।

    বক্তারা বলেন, ফারুক কবিরাজ একজন শিক্ষানুরাগী, সমাজসেবক ও খাসেরহাট জামে মসজিদ এবং চরবংশী জয়নালিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি। তিনি দলীয় কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন এবং সম্প্রতি ঢাকায় বিএনপির আন্দোলনেও অংশ নেন। এতে প্রতিপক্ষের চক্ষুশূল হন তিনি।

    তারা অভিযোগ করেন, বিএনপির সাবেক চেয়ারম্যান মোস্তফা গাজি ও উপজেলা কৃষক দলের সদস্য সচিব শামিম গাজি এলাকায় আধিপত্য বিস্তার, জমি ও মাছঘাট দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ হয়। সংঘর্ষে সাইজুদ্দিন দেওয়ান নিহত হন এবং অন্তত ৩০ জন আহত হন। একই সঙ্গে প্রতিপক্ষের লোকজন অন্তত ১৫টি বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে বলে অভিযোগ ওঠে।

    ঘটনার পর উত্তর চরবংশী ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের ১৬ জন নেতাকর্মীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

    রায়পুর উপজেলা বিএনপির আহ্বায়ক নাজমুল ইসলাম মিঠু জানান, "নিহতের সময় ফারুক কবিরাজ ঘটনাস্থলে ছিলেন না বলে আমরা জেনেছি। বিষয়টি জেলা বিএনপিকেও জানানো হয়েছে।"


    নতুন/কাগজ/মাহমুদুন্নবী/লক্ষ্মীপুর
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন