শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • কটিয়াদীর চরঝাকালিয়ায় দারুল আখেরাহ কবরস্থান প্রতিষ্ঠায় মতবিনিময় সভা অনুষ্ঠিত

    কটিয়াদীর চরঝাকালিয়ায় দারুল আখেরাহ কবরস্থান প্রতিষ্ঠায় মতবিনিময় সভা অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের চরঝাকালিয়া গ্রামে “দারুল আখেরাহ কবরস্থান” প্রতিষ্ঠার লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

    শুক্রবার (১১ এপ্রিল) সন্ধ্যায় চরঝাকালিয়া রফিক মোড়ে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন কটিয়াদী পাট ব্যবসায়ী সমিতির সভাপতি রেফায়েত উল্লাহ আঙ্গুর।

    প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল আলম রফিক।


    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক সারোয়ার হোসেন শাহীন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বদরুল আলম নাইম, সমাজসেবক মুর্শিদ উদ্দিন, ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল মতিন আসাদ, ফেকামারা বালিকা মাদ্রাসার সুপার আব্দুল খালেক বিন আব্বাস, মাওলানা সাইফুল ইসলাম, ইউনিয়ন যুবদলের সভাপতি আরিফুল ইসলাম সবুজ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সাংবাদিক মফিজ উদ্দিন নয়ন, মিয়া মোহাম্মদ ছিদ্দিক, তরুণ সমাজসেবক মাহবুব হাসনাত, হারুন অর রশিদ, বিশিষ্ট ওষুধ ব্যবসায়ী ফজলুর রহমান, জাকির, সোহাগ, সজিবসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা।

    অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফুটন্ত কলি স্পোর্টস একাডেমি ও সোশ্যাল অর্গানাইজেশনের সভাপতি শফিকুল ইসলাম আল আমিন।


    নতুন/কাগজ/ছিদ্দিক/কটিয়াদী/কিশোরগঞ্জ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন