শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • হাটহাজারীতে মরহুম শফি কোম্পানির স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

    হাটহাজারীতে মরহুম শফি কোম্পানির স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফতেপুরের বিশিষ্ট সমাজসেবক মরহুম মো. শফি কোম্পানির স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ এপ্রিল) ফতেপুর বখতিয়ার ফকির বাড়ি জামে মসজিদ ময়দানে এ আয়োজন করা হয়।

    অনুষ্ঠানটি পরিচালনা করেন তরুণ সংঘের সভাপতি ও সাংবাদিক এইচ এম এরশাদ। সভাপতিত্ব করেন মসজিদ কমিটির সভাপতি হাফেজ জাফর আহমদ।


    প্রধান অতিথি ছিলেন ১১নং ফতেপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. জাকের হোসেন এবং প্রধান বক্তা ছিলেন ফতেপুর এমআই সিনিয়র মাদ্রাসার আরবি প্রভাষক মুফতি মো. জামাল উদ্দিন আল কাদেরী।

    বক্তারা বলেন, মরহুম শফি কোম্পানি ছোটবেলা থেকে কঠোর পরিশ্রম করে গেছেন এবং সমাজের কল্যাণে বিশেষ করে মসজিদ, মাদ্রাসা ও অবকাঠামো উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন। তারা বলেন, "মানুষ কর্মফলের মাধ্যমেই বেঁচে থাকে। যে সমাজে গুণীজনের কদর নেই, সেখানে আর গুণীজন জন্মান না।"

    বিশেষ বক্তা ছিলেন মসজিদের খতিব মাওলানা মো. মিসবাহ উদ্দিন বদরী।


    অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, সমাজসেবক মো. জাফর সওদাগর, গাউছিয়া কমিটি ফতেপুর শাখার সহ-সভাপতি মো. সেকান্দর মিয়া, সমাজ প্রতিনিধি আবদুল খালেক ও মো. জাফর, বাংলাদেশ শাহী গ্রুপের জিএম মাওলানা মো. গিয়াস উদ্দিন, শাহজাদা মো. রফিক, তরুণ সংঘের সাবেক সভাপতি মাওলানা আবু শায়বা মুছা কাজেম, সাধারণ সম্পাদক মো. আনিসুল ইসলাম প্রমুখ।

    এছাড়া উপস্থিত ছিলেন তরুণ সংঘের উপদেষ্টা মো. নুর মিয়া, মো. ছাবের, মাহফুজুল হক, সহ-সভাপতি শহিদুল ইসলাম, পেশ ইমাম হাফেজ মো. হাবিবুল্লাহ, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ, সফিউল আজম ও হাফেজ হামিদ প্রমুখ।

    অনুষ্ঠানে প্রথম অধিবেশনে খতমে কুরআন শেষে মরহুমের কবর জিয়ারত ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।


    নতুন/কাগজ/আসলাম/হাটহাজারী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন