বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ঢাকায় ভ্যাপসা গরম, বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে রিসোর্টের হিড়িক, অনুমোদনের হিসাব নেই ওয়ানডেতে থাকছেন, টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন নিগার গুলশানে আ’লীগের মিছিলের তথ্য ছিল, তবে সময়টা আন্দাজ করতে পারেনি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রকে টিকিয়ে রাখাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩ বিদ্যুৎহীন অন্ধকারে মানুষের গল্প, লোডশেডিং নিয়ে আলোচিত সিনেমা বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুলের ভূমিকা, সম্মতি ছিল বিসিবিরও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক ও পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে দুদকের ৩ মামলা চবি আলাওল হলের প্রভোস্টের পদত্যাগ দাবি, কক্ষে তালা
  • সৈয়দপুরে নববর্ষ উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

    সৈয়দপুরে নববর্ষ উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে সৈয়দপুর প্রেসক্লাবের পৃষ্ঠপোষকতায় এবং উপজেলা প্রশাসনের আয়োজনে একটি রঙিন চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 

    শনিবার (১২ এপ্রিল) বাঙালীপুর নিজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এ প্রতিযোগিতায় অংশ নেয় বিভিন্ন বিদ্যালয়ের তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির প্রায় অর্ধ শতাধিক শিক্ষার্থী।

    উপজেলা প্রাথমিক শিক্ষা দপ্তরের সহযোগিতায় আয়োজিত প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান ও মরিয়ম নেছা। এছাড়া উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট বিদ্যালয়ের কয়েকজন প্রধান শিক্ষক, যাঁরা সহযোগিতার ভূমিকায় ছিলেন।

    অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সৈয়দপুর প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক সৈয়দা রুখসানা জামান শানু, শাহজাহান আলী মনন, মিজানুর রহমান মিলন, জাকির হোসেন, মোমিনুর আজাদসহ অন্যান্য অতিথিবৃন্দ।

    বিচারকদের মতে, প্রতিযোগীদের চিত্রকলার মান ছিল চমৎকার। তারা জানান, সেরা তিনজন নির্বাচন করা কঠিন হয়ে পড়ায় সেরা ১০ জনকে পুরস্কৃত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে বাংলা নববর্ষের মূল অনুষ্ঠান ১৪ এপ্রিল অনুষ্ঠিতব্য আয়োজনের মাধ্যমে।

    সেরা ১০ প্রতিযোগী হলেন: রাফা শাকিল, রামিশা আমিন রাহা, আবরার নাফসিন, মাইশা ইসলাম, সাদিকাতুল সুবাহা, সিরাজুম মনিরা, সারাহ খন্দকার, সামিয়া জান্নাত সারাহ, আকসা এবং রাইশা বিনতে জামান।


    নতুন/কাগজ/তৌসিফ/সৈয়দপুর
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন