শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • সরস্বতী পূজায় রাঙামাটিতে অসহায়দের মাঝে খাদ্য সহায়তা বিতরণ

    সরস্বতী পূজায় রাঙামাটিতে অসহায়দের মাঝে খাদ্য সহায়তা বিতরণ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সরস্বতী পূজা ও নববর্ষ উপলক্ষে অসহায় ও দুস্থ পরিবারদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেছেন রাঙামাটি জেলা পরিষদের সদস্য মো. হাবীব আজম। শনিবার (১২ এপ্রিল) সন্ধ্যায় রাঙামাটি পৌর এলাকার কাঠালতলী সর্বজনীন শ্রীশ্রী দুর্গা মাতৃমন্দির প্রাঙ্গণে এ সহায়তা প্রদান করা হয়।

    শ্রী শ্রী সরস্বতী পূজা ও মহোৎসব উদযাপন পরিষদের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে চৈত্র সংক্রান্তি ও পহেলা বৈশাখের উৎসবকে সামনে রেখে প্রায় অর্ধ শতাধিক পরিবারের মাঝে বিতরণ করা হয় খাদ্য উপহার। প্রতিটি উপহার প্যাকেটে ছিল: চাল ৫ কেজি, আলু ৩ কেজি, মসুর ডাল আধা কেজি, লবণ ১ কেজি, সেমাই ২ প্যাকেট, নুডুলস ২ প্যাকেট, নারকেল ১টি এবং মটর ১ কেজি।

    অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হাবীব আজম বলেন, “এই উৎসব কেবল সনাতন ধর্মাবলম্বীদের নয়, এটি আমাদের সকল বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ। অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের মূল লক্ষ্য।” তিনি আরও আশ্বাস দেন, শীঘ্রই দুর্গা মাতৃমন্দিরের দ্বিতীয় তলা সম্প্রসারণ করে দেওয়া হবে।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রী শ্রী সরস্বতী পূজা মহোৎসব উদযাপন পরিষদের সভাপতি বাবু শংকর চক্রবর্ত্তী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট, রাঙামাটি জেলা শাখার সদস্য সচিব বাবু সান্টু চৌধুরী, কাঠালতলী দুর্গা মাতৃমন্দিরের সভাপতি বাবু অজিত দাশ, সিনিয়র সহ-সভাপতি বাবু অশোক কুমার ধর, ধোপাপাড়ার সমাজসেবক উজ্জ্বল বিশ্বাস এবং ৭ নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক বেলাল উদ্দিন।

    অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবু পুলক শীল। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরণের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।


    নতুন/কাগজ/বিলাল/রাঙ্গামাটি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন