শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • জুড়ীতে বেইলি ব্রিজ ভেঙে জনদুর্ভোগ

    যোগাযোগ বিচ্ছিন্ন ফুলতলা-সমাই বাজার সড়ক

    যোগাযোগ বিচ্ছিন্ন ফুলতলা-সমাই বাজার সড়ক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার ফুলতলা রোডের সমাই বাজার এলাকায় বেইলি ব্রিজ ভেঙে পড়ায় ওই অঞ্চলের মানুষ চরম ভোগান্তির মধ্যে পড়েছেন। মূল সড়কটি বন্ধ হয়ে যাওয়ায় জুড়ী ও ফুলতলা এলাকার হাজারো মানুষের যাতায়াতে ব্যাঘাত ঘটেছে।

    ঘটনাটি ঘটে গত ১০ মার্চ, বৃহস্পতিবার রাতে। স্থানীয় সূত্রে জানা গেছে, একটি ইটবোঝাই ট্রাক ব্রিজটি পার হওয়ার সময় অতিরিক্ত ভারে ব্রিজটি ভেঙে নিচে পড়ে যায়। ফলে জুড়ী-ফুলতলা সংযোগ সড়ক সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে পড়ে।

    ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ব্রিজ ভেঙে যাওয়ার ফলে স্থানীয়রা বিকল্প পথে চলাচল করতে বাধ্য হচ্ছেন, যা দীর্ঘ ও কষ্টসাধ্য। বিশেষ করে স্কুল-কলেজের শিক্ষার্থী, কর্মজীবী মানুষ ও রোগী পরিবহনে ব্যাপক সমস্যার সৃষ্টি হয়েছে।

    স্থানীয়দের অভিযোগ, বহুদিন ধরে ব্রিজটির অবস্থা ঝুঁকিপূর্ণ ছিল। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একাধিকবার অবগত করা হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। অতিরিক্ত ভারবাহী যানবাহন চলাচলের কারণেই ব্রিজটি ধসে পড়েছে বলে তারা মনে করেন।

    বিশেষ করে আগামী সপ্তাহে হযরত শাহ নিমাত্রা (রঃ) আলাইহির তিন দিনব্যাপী বাৎসরিক ওরসকে ঘিরে বিপুলসংখ্যক মানুষের আগমন প্রত্যাশিত। তার আগেই এই ব্রিজ ভেঙে পড়ায় এলাকার ধর্মপ্রাণ মানুষের মধ্যে উদ্বেগ ও হতাশা দেখা দিয়েছে।

    স্থানীয় বাসিন্দা আব্দুল কাইয়ুম বলেন, “ব্রিজটি অনেক পুরোনো, আমরা আগেও বলেছিলাম নতুন ব্রিজ দরকার। এখন এই ওরসের সময় সামনে রেখে যেভাবে ব্রিজ ভেঙে গেল, তাতে মানুষকে অনেক কষ্টে পড়তে হবে।”

    এ বিষয়ে জানতে চাইলে জুড়ী উপজেলা প্রকৌশলী বলেন, “বিষয়টি আমাদের নজরে এসেছে। দ্রুত বিকল্প ব্যবস্থা এবং ব্রিজ পুনঃনির্মাণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

    স্থানীয়রা দ্রুত অস্থায়ী সেতু বা বিকল্প যাতায়াত ব্যবস্থা স্থাপনের দাবি জানিয়েছেন, যাতে অন্তত ওরসের সময় আগত ভক্তরা নির্বিঘ্নে চলাচল করতে পারেন।


    নতুন/কাগজ/মাছুম/জুড়ী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন