শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ভূজপুর ট্রাজেডির মামলা প্রত্যাহারে ৩০ দিনের আল্টিমেটাম

    ভূজপুর ট্রাজেডির মামলা প্রত্যাহারে ৩০ দিনের আল্টিমেটাম
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ২০১৩ সালে চট্টগ্রামের ফটিকছড়ির ভূজপুরে মসজিদ-মাদরাসায় হামলার ঘটনার মামলাগুলো প্রত্যাহারের দাবিতে ৩০ দিনের আল্টিমেটাম দিয়েছে ভূজপুর মজলুম ঐক্য পরিষদ। গতকাল (১১ এপ্রিল) ঐতিহাসিক ভূজপুর ট্রাজেডির এক যুগ পূর্তিতে আয়োজিত এক বিশাল মানববন্ধন থেকে এই ঘোষণা দেওয়া হয়।

    মানববন্ধনের আয়োজন করে বিভিন্ন সময়ে রাজনৈতিক মামলায় নিপীড়নের শিকার ব্যক্তিদের নিয়ে গঠিত ভূজপুর মজলুম ঐক্য পরিষদ। মানববন্ধনে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি মোহাম্মদ দিদারুল আলম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ও হেফাজত নেতা মাওলানা আসগর সালেহী।

    বক্তারা অভিযোগ করেন, ২০১৩ সালে আওয়ামী লীগের সন্ত্রাসীদের হামলায় মসজিদ, মাদরাসা ভাঙচুর, লুটপাট ও একাধিক আলেম-উলামার উপর নির্যাতন চালানো হয়। সেই ঘটনার বিচার না হয়ে বরং ভুক্তভোগীদের বিরুদ্ধেই মামলা করা হয়। এসব মামলা অবিলম্বে প্রত্যাহার এবং ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণের দাবি জানানো হয়।

    মানববন্ধনে বক্তৃতা প্রদান করেন: মাওলানা শফিউল আলম নূরী (ভূজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান), আল্লামা জুনাইদ বিন জালাল (জামিয়া ইসলামিয়া ভূজপুরের মহাপরিচালক ও হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক), নুরুল ইসলাম তালুকদার (ইউনিয়ন বিএনপির সভাপতি), মোহাম্মদ জসিম উদ্দিন (শ্রমিক কল্যাণ ফেডারেশন, চট্টগ্রাম উত্তর), হাফিজুর রহমান, জিয়াউর রহমান (জামায়াত নেতা), নাজিম উদ্দিন বাচ্চু (বিএনপি নেতা), মাওলানা এরশাদ বিন জালাল (নেজামে ইসলাম পার্টি), বাবু রনজিত কুমার পাল (সনাতনী প্রতিনিধি), বাবু বিজন বড়ুয়া (বৌদ্ধ প্রতিনিধি), মোহাম্মদ জাফর (ইসলামী আন্দোলন বাংলাদেশ), মাওলানা নাঈমুদ্দিন (বাংলাদেশ খেলাফত মজলিস), সৈয়দ মোহাম্মদ মিজবাহ (যুবদল প্রতিনিধি), মাওলানা তারেকুল ইসলাম (ইসলামী ছাত্র সমাজ) প্রমুখ।

    পরিষদের পক্ষ থেকে এক মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়, যার মধ্যে রয়েছে: ১২ ও ১৩ এপ্রিল: ভূজপুরের সর্বস্তরের মানুষের অংশগ্রহণে গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচি। ১৫ এপ্রিল: উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রদান। ১৫ মে: দাবি পূরণ না হলে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন বা সংবাদ সম্মেলনের মাধ্যমে কঠোর কর্মসূচি (হরতাল, অবরোধ, অবস্থান) ঘোষণার সম্ভাবনা।
    ২০১৩ সালের ভূজপুর ট্রাজেডিতে স্থানীয় একটি মাদ্রাসা ও মসজিদে হামলার অভিযোগ উঠে, যেখানে বহু ধর্মীয় নেতা ও সাধারণ মানুষ হামলার শিকার হন। ঘটনাটি স্থানীয়ভাবে ‘ভূজপুর ট্রাজেডি’ নামে পরিচিতি পায়।


    নতুন/কাগজ/সালেহী/চট্টগ্রাম
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন