শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • সৈয়দপুরে টিআর-কাবিখা প্রকল্পে অবকাঠামো উন্নয়ন: বদলে যাচ্ছে শহরের রূপ

    সৈয়দপুরে টিআর-কাবিখা প্রকল্পে অবকাঠামো উন্নয়ন: বদলে যাচ্ছে শহরের রূপ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নীলফামারীর সৈয়দপুর পৌরসভায় চলমান গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ ও টিআর-কাবিখা প্রকল্পগুলো বাস্তবায়িত হলে পাল্টে যাবে শহরের চেহারা। পৌর এলাকার ১৫টি ওয়ার্ডে একযোগে বাস্তবায়ন হচ্ছে ২০২৪-২৫ অর্থবছরের আওতাভুক্ত ২৯টি উন্নয়ন প্রকল্প। মোট বরাদ্দ ধরা হয়েছে ৫৩ লাখ ৬৭ হাজার ৯১৭ টাকা।

    পৌরসভার সূত্রে জানা গেছে, চলমান প্রকল্পগুলোর মধ্যে রয়েছে: সিসি ক্যামেরা স্থাপন, ঘর সংস্কার, ড্রেন নির্মাণ ও স্লাব বসানো, গ্যারেজের ফ্লোর ঢালাই, বাজারের ছাউনির টিন পরিবর্তন, পুকুরের সৌন্দর্য বৃদ্ধি, গলি রাস্তার সিসি করণ, ডাস্টবিন নির্মাণ, ড্রেন ও আবর্জনা পরিষ্কার, পানির লাইন সংস্কার, রাস্তা উঁচু ও সলিংকরণ, কবরস্থান সংস্কার, ক্লাবঘরের অবকাঠামো উন্নয়ন।

    সরেজমিনে ঘুরে দেখা গেছে, ১১ নম্বর ওয়ার্ডের পুরাতন মাছ ও খাসির মাংসের বাজারের পুরনো ও ছিদ্রযুক্ত ছাউনির টিন বদলে নতুন টিন বসানো হয়েছে। ফলে বর্ষায় যেসব ব্যবসায়ী ও ক্রেতারা দুর্ভোগে পড়তেন, তারা এখন স্বস্তির নিঃশ্বাস ফেলছেন।

    একজন মাছ ব্যবসায়ী জানান, “আগে বর্ষায় টিন দিয়ে পানি পড়ে দোকানে দাঁড়ানোই কঠিন ছিল। এখন নতুন ছাউনি দিয়ে অনেক সুবিধা হয়েছে।”

    পানবাজারে ৮০ মিটার নতুন ড্রেন নির্মাণ করায় জলাবদ্ধতা অনেকটাই কমেছে বলে জানান ব্যবসায়ীরা।

    পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মমিন বলেন, “পানি ট্যাংকি সংলগ্ন এলাকায় বর্ষায় হাঁটু পানি জমত। এখন ড্রেন ও রাস্তা নির্মাণ হওয়ায় স্বস্তি পাচ্ছি।”

    ১৩ নম্বর ওয়ার্ডের পুলিশ লাইন এলাকার সুলতানা বলেন, “এই রাস্তার অবস্থা খুবই খারাপ ছিল। এখন ইটের সলিং হওয়ায় স্কুলের বাচ্চারাও নির্বিঘ্নে চলাচল করতে পারবে।”

    স্থানীয় বাসিন্দা মকবুল ও মানিক জানান, “রাস্তা, ড্রেন, বাজার, ক্লাবঘরের উন্নয়ন আমাদের দীর্ঘদিনের দুর্ভোগ দূর করেছে। পৌর কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই।”

    সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক নুর-ই আলম সিদ্দিকী জানান, “১৫টি ওয়ার্ডে টিআর ও কাবিটা প্রকল্পের আওতায় ২৯টি উন্নয়নমূলক কাজ চলছে। এগুলোর বাস্তবায়ন হলে শহরের চেহারা পাল্টে যাবে এবং মানুষের জীবনযাত্রার মান উন্নত হবে।”

    তিনি আরও বলেন, “সব কাজ পৌরসভার কঠোর তদারকির মাধ্যমে সম্পন্ন করা হচ্ছে। ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, জলাশয় পরিষ্কার, বাজারের ছাউনি ও ক্লাবঘরের অবকাঠামো নির্মাণে ব্যাপক অগ্রগতি হয়েছে। পৌরবাসীর সহযোগিতা থাকলে আরও সুন্দর ও আধুনিক সৈয়দপুর গড়ে তোলা সম্ভব।”

    গ্রামবাংলার অবকাঠামো উন্নয়নে আধুনিকায়নের ধারায় সৈয়দপুর পৌর এলাকার মহল্লাগুলোতে দৃশ্যপট বদলে যাচ্ছে। রাস্তা-ঘাট, বাজার, ক্লাবঘর, ড্রেন—সবখানেই টিআর ও কাবিটা প্রকল্পের ছোঁয়া লেগেছে। এর ফলে যোগাযোগ ব্যবস্থার উন্নতির সঙ্গে সঙ্গে কৃষি, ব্যবসা, শিক্ষা ও স্বাস্থ্য খাতেও ইতিবাচক প্রভাব পড়ছে।


    নতুন/কাগজ/তৌসিফ/সৈয়দপুর
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন