বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ঢাকায় ভ্যাপসা গরম, বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে রিসোর্টের হিড়িক, অনুমোদনের হিসাব নেই ওয়ানডেতে থাকছেন, টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন নিগার গুলশানে আ’লীগের মিছিলের তথ্য ছিল, তবে সময়টা আন্দাজ করতে পারেনি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রকে টিকিয়ে রাখাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩ বিদ্যুৎহীন অন্ধকারে মানুষের গল্প, লোডশেডিং নিয়ে আলোচিত সিনেমা বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুলের ভূমিকা, সম্মতি ছিল বিসিবিরও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক ও পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে দুদকের ৩ মামলা চবি আলাওল হলের প্রভোস্টের পদত্যাগ দাবি, কক্ষে তালা
  • নাটোরে সরিষার তেল উৎপাদনকারী মিলকে বিএসটিআই’র জরিমানা ও মামলা

    নাটোরে সরিষার তেল উৎপাদনকারী মিলকে বিএসটিআই’র জরিমানা ও মামলা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নাটোরে লাইসেন্স ছাড়াই সরিষার তেল উৎপাদন করায় একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই জরিমানা আরোপ করা হয়।

    রোববার (১৩ এপ্রিল) নাটোর জেলা সদরের বিভিন্ন এলাকায় জেলা প্রশাসন ও বিএসটিআই রাজশাহী বিভাগের যৌথ উদ্যোগে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় সরিষার তেলের মান সনদ না থাকায় এবং মিথ্যা তথ্য দেওয়ার অপরাধে নাটোর সদরের বড় হরিশপুর এলাকার শরিফুল অয়েল মিলের মালিক প্রোঃ সাইদুর রহমান জনিকে বিএসটিআই আইন-২০১৮ অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা এবং মামলা দায়ের করা হয়।

    এছাড়া, একই এলাকায় আল-মদিনা ফুড প্রডাক্টস নামক প্রতিষ্ঠানে মেয়াদোত্তীর্ণ টোস্ট বিস্কুট পাওয়ায় সেগুলো ধ্বংস করা হয় এবং চানাচুরের সিএম লাইসেন্স দ্রুত নবায়ন করার জন্য প্রতিষ্ঠানটিকে পরামর্শ দেওয়া হয়।

    ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নাটোর জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মোঃ শামীম হোসেন। বিএসটিআই রাজশাহী বিভাগের ফিল্ম অফিসার (সিএম) মোঃ দেলোয়ার হোসেন আদালতকে সহযোগিতা করেন।

    বিএসটিআইয়ের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন