শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ঢেমশায় মাটি কাটা, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে মানববন্ধন

    ঢেমশায় মাটি কাটা, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে মানববন্ধন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়নে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি এবং মাটিকাটার বিরুদ্ধে বিক্ষুব্ধ জনতা সম্প্রতি আন্দোলন শুরু করেছে। এ প্রতিবাদে সমর্থন জানিয়েছেন ইউনিয়ন জামায়াতও।

    সম্প্রতি জানা যায়, ঢেমশা ইউনিয়নে বেআইনিভাবে ইটভাটা গড়ে উঠেছে, যার কারণে প্রচুর কৃষি জমি হারিয়ে গেছে। এসব ইটভাটাগুলোর মাটি সরবরাহের জন্য একটি বিশাল মাটি সিন্ডিকেট গড়ে উঠেছে। এই সিন্ডিকেটের মাধ্যমে অঢেল সম্পদের মালিক হয়েছেন কিছু অপরাধী, যারা কৃষকের জমি জোরপূর্বক কেটে মাটি বিক্রি করে। বিশেষত, আওয়ামী ফ্যাসিস্ট আমলে ছাত্রলীগ ও যুবলীগের ক্যাডাররা এই সিন্ডিকেট পরিচালনা করতো।

    বর্তমানে, ফ্যাসিস্ট শাসনের পতনের পর কিছুদিন মাটি সন্ত্রাস বন্ধ থাকলেও সম্প্রতি নতুন একটি সিন্ডিকেট আবার সক্রিয় হয়ে উঠেছে। তারা নিজেকে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী পরিচয় দিয়ে ক্ষমতা ব্যবহার করছে এবং ঢেমশা ইউনিয়নের হাঙ্গর খালসহ বিভিন্ন এলাকার মাটি লুট করে বিক্রি করছে। এর ফলে পরিবেশ মারাত্মকভাবে বিপর্যস্ত হচ্ছে, এবং কৃষকরা ভিটেমাটি হারাচ্ছে।

    এ পরিস্থিতির বিরুদ্ধে আন্দোলনে নেমেছে ঢেমশাবাসী। গত ১১ এপ্রিল, ঢেমশা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স এলাকায় জনসাধারণের ব্যানারে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তারা মাটি সন্ত্রাস বন্ধের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এবং মাদক কারবার, চাঁদাবাজি, সন্ত্রাস ও কিশোর গ্যাংয়ের উৎপাত বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। তারা সতর্ক করে বলেন, জামায়াতের নাম ব্যবহার করে কেউ অপকর্ম করলে তাকে আইনের আওতায় আনা হবে।

    এ বিষয়ে, সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারিস্তা করিম জানান, "ঢেমশায় মাটি কাটার অভিযোগে আমি একজনকে ধরেছিলাম। আর্মিকে জানানো হয়েছে, এবং মাটি কাটার খবর পেলেই দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।"

    এভাবে ঢেমশাবাসী মাদক, সন্ত্রাস এবং মাটি লুটের বিরুদ্ধে তাদের প্রতিবাদ জানিয়ে প্রশাসনের প্রতি আরও কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছে।


    নুরুল কবির, সাতকানিয়া
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন