শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • নরসিংদীর আমদিয়ায় বৈশাখী শোভাযাত্রায় বর্ণিল উৎসবের আমেজ

    নরসিংদীর আমদিয়ায় বৈশাখী শোভাযাত্রায় বর্ণিল উৎসবের আমেজ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    "বাংলার ঐতিহ্য লালন করি, ষোলআনা বাঙালিয়ানা ধারণ করি"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলা নববর্ষ ১৪৩২-কে বরণ করতে নরসিংদী সদর উপজেলার আমদিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এক বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা।

    সোমবার (১৪ এপ্রিল) সকালে ইউনিয়ন পরিষদ মাঠ থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে আমদিয়ার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে স্থানীয় জনসাধারণ ছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।

    শোভাযাত্রায় নেতৃত্ব দেন আমদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুব আলম। এ সময় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সচিব ইকবাল হোসেন, যুবদলের সিনিয়র সহ-সভাপতি হাসিবুর রহমান রমজান, ছাত্রদল নেতা আশিক মিয়া, এবং স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

    বিশেষ আকর্ষণ ছিল আছিয়া তৈয়ব মডেল স্কুল এর শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণ। তারা রঙিন পোশাক, মুখে হাসি আর বৈশাখী সাজে শোভাযাত্রায় প্রাণবন্ত উৎসবের পরিবেশ সৃষ্টি করে। পাশাপাশি নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় অংশ নেন ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সদস্যরাও।

    পুরো আয়োজনজুড়ে ছিল বাঙালি সংস্কৃতির প্রতি গভীর ভালোবাসা ও ঐতিহ্য সংরক্ষণের এক অসাধারণ প্রকাশ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন