শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • উল্লাপাড়ায় বৈশাখী উৎসবে নববর্ষ বরণ, শোভাযাত্রা ও সাংস্কৃতিক আয়োজন

    উল্লাপাড়ায় বৈশাখী উৎসবে নববর্ষ বরণ, শোভাযাত্রা ও সাংস্কৃতিক আয়োজন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বৈশাখী আনন্দে মুখর হয়ে উঠেছে পৌরশহর।  সোমবার (১৪ এপ্রিল) নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩২-কে বরণ করেছে উপজেলা প্রশাসন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন।

    উপজেলা প্রশাসনের উদ্যোগে সকালে পান্তাভাত খাওয়ার মধ্য দিয়ে শুরু হয় উৎসব। এরপর সকাল সাড়ে ৮টায় উল্লাপাড়া পৌর শহরে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রার নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবু সালেহ মোহাম্মদ হাসনাত।

    শোভাযাত্রায় অংশ নেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা, স্থানীয় রাজনৈতিক দলের নেতাকর্মী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যসহ সর্বস্তরের মানুষ। বর্ণিল পোশাক ও বৈশাখী সাজে সজ্জিত অংশগ্রহণকারীদের পদচারণায় মুখর হয়ে ওঠে পুরো শহর।

    পরে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয় এক সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে পরিবেশিত হয় বাঙালির ঐতিহ্যবাহী গান, নৃত্য ও আবৃত্তি। পুরো আয়োজনজুড়েই ছিল বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যের প্রাণবন্ত ছোঁয়া।


    সাহারুল হক সাচ্চু, উল্লাপাড়া
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন