শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • রায়পুরে বিএনপির সংঘর্ষে আহত আরও একজনের মৃত্যু

    রায়পুরে বিএনপির সংঘর্ষে আহত আরও একজনের মৃত্যু
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    লক্ষ্মীপুরের রায়পুরে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের জেরে সংঘর্ষে আহত দলের আরও এক কর্মী মারা গেছেন। নিহত জসিম উদ্দিন ব্যাপারী উপজেলার উত্তর চরবংশী ৬ নম্বর ওয়ার্ডের হজল করিম ব্যাপারীর ছেলে।

    সোমবার (১৪ এপ্রিল) দুপুরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় বলে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন নিশ্চিত করেছেন।

    এর আগে গত ৭ এপ্রিল উপজেলার ২ নম্বর চরবংশী ইউনিয়নের খাসেরহাট বাজারে বিএনপির সাবেক সহসভাপতি ফারুক কবিরাজ এবং উপজেলা কৃষক দলের সদস্যসচিব শামীম গাজীর সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ হয়। ওই ঘটনায় ঘটনাস্থলেই সাইজ উদ্দিন নামে এক কর্মী নিহত হন। আহত হন অন্তত ১৫ জন।

    সংঘর্ষে ১৫টি বাড়িঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। ঘটনার তিন দিন পর নিহত সাইজ উদ্দিনের ভাই হানিফ দেওয়ান রায়পুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এতে ফারুক কবিরাজসহ ২৬ জনের নাম উল্লেখ করে আরও ১৬০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

    এদিকে, মামলার এক আসামি জলিল লস্করকে সোমবার ভোরে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

    সংঘর্ষে জড়িত থাকার দায়ে উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শামীম গাজী, চরবংশী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মানিক আহম্মদ তারেকসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের ১৬ নেতাকে বহিষ্কার করা হয়েছে।


    মাহমুদুন্নবী সুমন, রায়পুর
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন