শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার:

    গৌরীপুরে পহেলা বৈশাখে বিএনপির ব্যতিক্রমী আয়োজন

    গৌরীপুরে পহেলা বৈশাখে বিএনপির ব্যতিক্রমী আয়োজন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় পহেলা বৈশাখে ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিয়েছে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বাংলা নববর্ষ উদযাপনের অংশ হিসেবে তারা স্বেচ্ছাশ্রমে একটি কাঁচা রাস্তা মাটি কেটে সংস্কার করেছেন।

    সোমবার (১৪ এপ্রিল) দিনভর উপজেলার রামগোপালপুর ইউনিয়নের মধ্যপাড়া গ্রামে প্রায় অর্ধকিলোমিটার দীর্ঘ রাস্তা সংস্কারের কাজ করেন নেতাকর্মীরা। নেতৃত্বে ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য ও গৌরীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আহাম্মদ তায়েবুর রহমান হিরণ।

    দীর্ঘদিন ধরে রাস্তার ওই অংশ খানাখন্দে ভরা থাকায় চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হতো রামগোপালপুর, গাওরামগোপালপুর, নওয়াগাঁও, ধরুয়া, তেরোশিরা, পাচাশি, রামনাথপুর, পুম্বাইলসহ অন্তত দশটি গ্রামের মানুষকে। বর্ষাকালে সড়কটি কাদা-পানিতে একাকার হয়ে যেত, যার ফলে স্কুল-কলেজগামী শিক্ষার্থীসহ সাধারণ মানুষের চলাচল দুর্বিষহ হয়ে উঠত।

    স্থানীয়দের এমন কষ্টের কথা শুনেই হিরণ নববর্ষের দিন দলের কর্মীদের নিয়ে নেমে পড়েন সংস্কারকাজে। এলাকাবাসীও তাদের সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে যুক্ত হয়ে রাস্তাটি চলাচলযোগ্য করে তোলেন। পরে প্রয়োজনীয় মাটি নিজ খরচে সরবরাহ করে গর্তগুলো ভরাট করেন নেতাকর্মীরা।

    বিএনপি নেতা আহাম্মদ তায়েবুর রহমান হিরণ বলেন, “বিএনপি সবসময় মানুষের পাশে থাকে। তাই নববর্ষের প্রথম দিনটি মানুষকে উপহার দিতে স্বেচ্ছাশ্রমে এই রাস্তা সংস্কারের উদ্যোগ নেই। দ্রুত সড়কটি পাকাকরণের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।”

    উপজেলা নির্বাহী কর্মকর্তা এম সাজ্জাদুল হাসান বলেন, “আমরা রাস্তার পরিস্থিতি পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব এবং দ্রুত পাকাকরণের উদ্যোগ নেওয়া হবে।”

    এই উদ্যোগে গৌরীপুরের মানুষ যেমন আনন্দিত, তেমনি রাজনৈতিকভাবে ইতিবাচক দৃষ্টান্তও স্থাপন করেছে গৌরীপুর উপজেলা বিএনপি।


    গৌরীপুর, ময়মনসিংহ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন