শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • বাংলাদেশ সফরে আসছে ভারত, পূর্ণাঙ্গ সূচি ঘোষণা বিসিবির

    বাংলাদেশ সফরে আসছে ভারত, পূর্ণাঙ্গ সূচি ঘোষণা বিসিবির
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আগামী আগস্টে সাদা বলের ফরম্যাটে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে বাংলাদেশ সফরে আসবে ভারতীয় ক্রিকেট দল। এই সিরিজের সময়সূচি আজ মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

    আগামী ১৩ আগস্ট ঢাকায় আসবে ভারতীয় ক্রিকেট দল। এরপর ১৭ তারিখ মিরপুর শের-ই-বাংলার মাঠে প্রথম ওয়ানডেতে নামবে দুই দল। সিরিজের দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে একই ভেন্যুতে ২০ আগস্ট।

    এরপর দুই দল শেষ ওয়ানডে খেলতে পাড়ি জমাবে বন্দরনগরী চট্টগ্রামে। ওয়ানডে শেষে প্রথম টি-টোয়েন্টিতে ২৬ আগস্ট মাঠে নামবে দুই দল, এই ম্যাচের ভেন্যুও চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম (সাবেক জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম)।

    এরপর সিরিজের দ্বিতীয় এবং শেষ টি-টোয়েন্টি হবে মিরপুর শের-ই বাংলার মাঠে। বাংলাদেশের মাটিতে এটাই হতে যাচ্ছে বাংলাদেশ-ভারত প্রথম দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ! আর এই সিরিজটি বেশ জাঁকজমকপূর্ণ হবে বলে আশা করেন বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন।

    দ্বিপাক্ষিক সিরিজ শেষে আগামী ১ সেপ্টেম্বর বাংলাদেশ ত্যাগ করবে ভারতীয় দল। দুই দেশের সিরিজের তারিখ জানা গেলেও ম্যাচ শুরুর সময় এখনো নিশ্চিত করা হয়নি।
     

    বাংলাদেশ-ভারত ওয়ানডে সিরিজ

    তারিখ ম্যাচ ভেন্যু
    ১৭ আগস্ট ১ম ওয়ানডে মিরপুর
    ২০ আগস্ট ২য় ওয়ানডে  মিরপুর
    ২৩ আগস্ট ৩য় ওয়ানডে চট্টগ্রাম

    বাংলাদেশ-ভারত টি-টোয়েন্টি সিরিজ

    তারিখ  ম্যাচ ভেন্যু
    ২৬ আগস্ট ১ম টি-টোয়েন্টি চট্টগ্রাম
    ২৯ আগস্ট ২য় টি-টোয়েন্টি মিরপুর
    ৩১ আগস্ট ৩য় টি-টোয়েন্টি মিরপুর

    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন