শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • হবিগঞ্জের চুনারুঘাটে জব্দকৃত দুই কোটি টাকার অবৈধ বালুর নিলাম, হটাৎ স্থগিত!

    হবিগঞ্জের চুনারুঘাটে জব্দকৃত দুই কোটি টাকার অবৈধ বালুর নিলাম, হটাৎ স্থগিত!
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    হবিগঞ্জের চুনারুঘাটে খোয়াই নদী থেকে অবৈধভাবে উত্তোলনকৃত প্রায় ২ কোটি টাকার বালু নিলামে বিক্রির বিজ্ঞপ্তি দিলেও হঠাৎ করে তা স্থগিত করা হয়েছে। এ নিয়ে আলোচনা সমালোচনা চলছে। নিলামে অংশগ্রহণকারীরা পড়েন বিপাকে। তবে কি কারণে নিলাম স্থগিত করা হয়েছে প্রকৃত কারণ জানা যায়নি। এ নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। 


    জানা যায়, গত বুধবার বিকেলে সহকারী কমিশনার (ভূমি) মাহবুব আলম মাহবুবের নেতৃত্বে খোয়াই নদীর কাচুয়া অংশে ইজারা বহির্ভূত স্থান হতে অবৈধভাবে উত্তোলিত ২ লাখ ঘনফুট বালু জব্দ করা হয়। এতে সহযোগিতা করে চুনারুঘাট থানা পুলিশের একটি দল।

    চুনারুঘাটের সহকারী কমিশনার (ভূমি) মাহবুব আলম মাহবুব বিষয়টি নিশ্চিত করে জানান, ইজারা বহির্ভূত স্থান থেকে উত্তোলন করায় আমরা উক্ত বালু জব্দ করেছি। তবে এখানে ঠিক কতো ঘনফুট বালু রয়েছে তা আপাতত বলতে পারছি না।

    নাম প্রকাশ না করার শর্তে উপজেলা প্রশাসনের একজন কর্মকর্তা জানান, এখানে প্রায় ২ কোটি টাকা মূল্যের আনুমানিক ২০ লাখ ঘনফুট বালু রয়েছে।

    চুনারুঘাটের একাধিক বালু ব্যবসায়ী জানান, জব্দকৃত বালুর পরিমাণ ২০ থেকে ২৫ লাখ ঘনফুট হতে পারে। যার মূল্য ২ কোটি টাকার বেশি হবে। তারা আরও বলেন, জব্দকৃত বালু ফেরত নিতে বালুর মালিক আমীনুল ইসলাম সুজন দৌড়ঝাঁপ শুরু করেছে।
    এদিকে এই বালু বিক্রির জন্য হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় থেকে বিজ্ঞপ্তি দেয়া হয়। ১৫ এপ্রিল নিলামের তারিখ ছিল। কিন্তু ১৪ এপ্রিল বন্ধের দিনে তা স্থগিত করা হয়। 

    এ বিষয়ে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রনজিৎ চন্দ্র দাস এর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি বলেন, সম্ভবত উচ্চ আদালতে রিট হয়েছে এই জন্য নিলাম বিজ্ঞপ্তি স্থগিত করা হয়েছে। আদালত থেকে স্থগিত করার মত কোন আদেশ আপনাদের হাতে এসেছে কিনা এই প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়টি সঠিকভাবে জানা নেই। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অর্থাৎ জেলা প্রশাসকের নির্দেশে স্থগিত করা হয়েছে।

    এ বিষয়ে বক্তব্যের জন্য জেলা প্রশাসক ড. মোঃ ফরিদুর রহমানের মোবাইল ফোনে একাধিক বার কল করলেও তিনি রিসিভ করেননি।


    মোফাজ্জল ইসলাম সজীব , হবিগঞ্জ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন