শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • হাটহাজারী সেফ হোম পরিদর্শনে অসন্তোষ প্রকাশ করলেন উপদেষ্টা শারমীন এস মুরশিদ

    হাটহাজারী সেফ হোম পরিদর্শনে অসন্তোষ প্রকাশ করলেন উপদেষ্টা শারমীন এস মুরশিদ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের মহিলা ও শিশু কিশোরী হেফাজতীদের নিরাপদ আবাসন কেন্দ্র (সেফহোম) পরিদর্শনকালে অসন্তোষ প্রকাশ করেছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা শারমীন এস মুরশিদ। শুক্রবার সকালে পরিদর্শনে গিয়ে তিনি হেফাজতীদের সাথে কথা বলে ও তাদের থাকার পরিবেশ দেখে অসন্তোষ জানান।

    এসময় সেফহোমে অবস্থানরত সতেরো বছর বয়সী কিশোরী শারমিন জানান, "এখানে থাকা সবাই এলার্জিতে আক্রান্ত।" উপদেষ্টা কর্তৃপক্ষকে চিকিৎসার বিষয়ে জিজ্ঞাসা করলে তারা জানান যে, চিকিৎসা চলছে। তবে শারমীন বলেন, "যেহেতু দীর্ঘদিন ধরে তারা এলার্জিতে আক্রান্ত, চিকিৎসার মান ঠিক নয়।" পরিদর্শনকালে উপদেষ্টা আরো মন্তব্য করেন, "মনে হচ্ছে, তাদের বিছানা উল্টালে ছারপোকা বেরিয়ে আসবে।"

    উপদেষ্টা শারমীন এস মুরশিদ সেফহোমের পরিবেশ উন্নত করতে এবং প্রতি মাসে হেফাজতীদের চিকিৎসা সেবার ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। তিনি আরও বলেন, "এখানে পানিতে প্রচুর আয়রন থাকায় গোসল করলে চুলকানি দেখা দেয়, অথচ চিকিৎসা চললেও তেমন কোনো ফল হয়নি। এছাড়া পানির ট্যাংকও পরিস্কার করা হয় না, ফলে তারা বাধ্য হয়ে আয়রনযুক্ত পানি দিয়েই তাদের দৈনন্দিন কাজ সারছে।"

    এর আগে, উপদেষ্টা শারমীন এস মুরশিদ ও মুক্তিযুদ্ধ বিষয়ক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বীর প্রতীক সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র ও সরকারি শিশু পরিবার (বালক) পরিদর্শন করেন। সেখানে উপস্থিত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের সাংস্কৃতিক পরিবেশনা দেখে মুগ্ধ হন।

    উপদেষ্টা ফারুক-ই-আজম বীর প্রতীক বলেন, "শিশুদের প্রতিভা দেখে চোখে পানি চলে আসছে। তাদের জন্য রাষ্ট্রের যত ধরনের সুবিধা নিশ্চিত করতে হবে, যাতে তারা দেশের ভবিষ্যৎ নেতৃস্থানীয় হিসেবে গড়ে ওঠে।" তিনি আরও বলেন, "এদের এমনভাবে সেবা দিতে হবে, যেন তারা অনুভব না করে যে তারা এতিম, তাদের কোনো আত্মীয়-স্বজন নেই।"

    উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেন, "সারা পৃথিবী যেন জানতে পারে এখানে শিশুরা ভাল আছে। তারা শিষ্টাচার, বিজ্ঞান, সেবা, এবং ভালবাসা নিয়ে পূর্ণাঙ্গ মানুষ হয়ে উঠেছে।" তিনি শিশুদের অংক ও বিজ্ঞান শিক্ষায় বেশি গুরুত্ব দেওয়ার কথাও উল্লেখ করেন এবং দক্ষ শিক্ষক নিয়োগের প্রস্তাব দেন।

    এ সময় উপস্থিত ছিলেন, যুগ্ম সচিব সমাজসেবা চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক কাজী নাজিমুল ইসলাম, উপ-পরিচালক মনিরুল ইসলাম, হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম মশিউজ্জামান, হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আজিজ, এবং স্থানীয় প্যানেল চেয়ারম্যান মো. আজমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


    হাটহাজারী (চট্টগ্রাম)
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন