শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • হাটহাজারী জুড়ে প্রতারণার ফাঁদ, মহিলারা ও সহজ-সরল মানুষ হচ্ছে শিকার

    হাটহাজারী জুড়ে প্রতারণার ফাঁদ, মহিলারা ও সহজ-সরল মানুষ হচ্ছে শিকার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় ছড়িয়ে পড়েছে এক ধরনের নিরব সন্ত্রাস — প্রতারক চক্রের প্রচারপত্র। গ্রামের আনাচে-কানাচে, শহরের অলিগলিতে, বাজারে এমনকি স্কুল-কলেজের আশপাশে চোখে পড়ছে এই প্রতারণামূলক পোস্টার ও লিফলেট। এসব প্রচারে তারা দাবি করে, পারিবারিক সমস্যা, দাম্পত্য কলহ, পরীক্ষায় ব্যর্থতা, জিন পরীর মাধ্যমে সমস্যা সমাধান ইত্যাদির অলৌকিক সমাধান দিতে পারে তারা।

    এই প্রতারকরা নিজেদের কখনো মাজারের খাদেম, কখনো তান্ত্রিক গুরু বা মন্ত্রজ্ঞ হিসেবে পরিচয় দেয়। প্রথমে "হাজিরা" দেখানোর নাম করে আদায় করে ১,০০০ থেকে ১,২০০ টাকা, এরপর পাথর, মাছ, মিষ্টির অজুহাতে কয়েক দফায় বিকাশের মাধ্যমে হাতিয়ে নেয় হাজার হাজার টাকা।

    বিশেষ করে সহজ-সরল নারী সমাজকে তারা টার্গেট করে থাকে। প্রতারণার ধাপে ধাপে তারা বলে, “কৃষ্ণ পাথর ও আগুন পাথর এনে দিতে হবে”, আবার বলে “জিনদের তুষ্ট করতে ১৪ কেজি মিষ্টি পাঠাতে হবে।” এমনকি অনেকেই দাবি করে, সমুদ্র থেকে তিনটি বোয়াল মাছ এনে দিলে ‘সমস্যা সমাধান’ হবে।

    কিন্তু একবার টাকা হাতিয়ে নেওয়ার পর, আর ফোন রিসিভ করে না। ক্ষতিগ্রস্তরা একে একে সর্বস্ব হারিয়ে বুঝতে পারে তারা প্রতারণার শিকার হয়েছে।

    এই চক্রটি ফেসবুক, ইউটিউব, এমনকি টেলিভিশনে বিজ্ঞাপন দিয়ে সরল মানুষদের ফাঁদে ফেলছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি দ্রুত পদক্ষেপ না নেয়, তাহলে আরও বহু পরিবার আর্থিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

    জনগণের দাবি এই নিরব সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হোক।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন