শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ৫০০ টাকায় এখন ১০ এমবি ব্রডব্যান্ড ইন্টারনেট পাবেন গ্রাহকরা

    ৫০০ টাকায় এখন ১০ এমবি ব্রডব্যান্ড ইন্টারনেট পাবেন গ্রাহকরা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দেশের প্রায় ১৩ কোটি ইন্টারনেট ব্যবহারকারী বিনোদন, পড়াশোনা, কেনাকাটা ও অন্যান্য দৈনন্দিন কাজে প্রতিদিন প্রায় ৬,৪০০ জিবিপিএস ব্যান্ডউইথ ব্যবহার করছেন। এর মধ্যে প্রায় ৩,০০০ জিবিপিএস ব্যান্ডউইথ সরবরাহ করছে বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল)। সরকার সম্প্রতি প্রতিষ্ঠানটির ব্যান্ডউইথের মূল্য ১০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নিয়েছে।

    এমন প্রেক্ষাপটে আজ থেকে ব্রডব্যান্ড গ্রাহকদের ৫০০ টাকায় ৫ এমবিপিএসের বদলে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট সেবা দেয়ার ঘোষণা দিয়েছেন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সভাপতি ইমদাদুল হক।

    শনিবার (১৯ এপ্রিল) সকালে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে (বিটিআরসি) ইন্টারনেট সেবা নিয়ে আয়োজিত সেমিনারে তিনি এই কথা জানান।

    ইমদাদুল হক বলেন, ‘একই টাকায় শিগগিরই সর্বনিম্ন ২০ এমবিপিএস গতির সেবা পাবেন ১ কোটি ৪০ লাখ ব্রডব্যান্ড গ্রাহক।’

    এ সময় ব্যান্ডউইথ সঞ্চালন খরচ ৫ টাকায় নামিয়ে আনা এবং একটিভ শেয়ারিংয়ের সুযোগ দেয়ার দাবি জানান ব্রডব্যান্ড সেবাদাতারা। ব্যান্ডউইথ সঞ্চালন খরচ কমানোর আশ্বাস দেন বেসরকারি ফাইবার প্রতিষ্ঠানের কর্মকর্তা।

    সেমিনারে বাংলাদেশে ইন্টারনেট সেবার মান নিয়ে ক্ষোভ প্রকাশ করেন ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিভাগের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

    তিনি জানান, বাংলাদেশে ইন্টারনেট সেবার মান পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট। তাই এই সেবার দাম আরও কমানো উচিত।

    বাংলাদেশে আর কোনদিন ইন্টারনেট বন্ধ হবে না জানিয়ে তৈয়্যব জানান, ইন্টারনেট শাটডাউনের সব ফাঁকফোকর বন্ধ করে দেয়া হবে।

    সাইবার সুরক্ষা অধ্যাদেশে ইন্টারনেটকে নাগরিক অধিকার হিসেবে স্বীকৃতি দেয়া হচ্ছে বলেও জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন