শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • দোয়ারাবাজারে নাঈম হত্যা:

    আসামিদের গ্রেফতারের দাবিতে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

    আসামিদের গ্রেফতারের দাবিতে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় নাঈম হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছেন নিহতের পরিবার ও এলাকাবাসী।

    শনিবার (১৯ এপ্রিল) দুপুরে উপজেলার শরীফপুর গ্রামে নিহত নাঈমের নিজ বাড়িতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন নিহতের মা আমেনা বেগম, অন্তঃসত্ত্বা স্ত্রী লাভনী আক্তার, ফকির মিয়া, রজব আলী, সুরুজ মিয়া, শাহীন মিয়া, শহীদ, ফারুক মিয়া, জহুর আলী মিয়া, ফেরা মিয়া ও রাজু মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

    বক্তারা অভিযোগ করে বলেন, গ্রামের চলাচলের একটি রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। স্থানীয়ভাবে শালিস-বিচার হওয়ার পরও অভিযুক্তরা তা মানেনি। গত সপ্তাহে কথাকাটাকাটির একপর্যায়ে মো. মইন উদ্দিন, আলেক নূর, কাওছার, সাইফুর রহমান, আলী নূর ও আলফাজ দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায় নাঈম ও তার পরিবারের ওপর।

    এই হামলায় নাঈমকে নৃশংসভাবে হত্যা করা হয়। একই ঘটনায় আরও কয়েকজন আহত হন, যাদের কারও কারও মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লেগেছে।

    নাঈমের মা আমেনা বেগম বলেন, "আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। অথচ এখনো কেউ গ্রেফতার হয়নি। আমরা দ্রুত বিচার ও আসামিদের গ্রেফতার চাই।"

    সংবাদ সম্মেলনে বক্তারা প্রশাসনের প্রতি অনুরোধ জানান, নাঈম হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।


    নতুন/কাগজ/এনামুল/সুনামগঞ্জ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন