শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • কলমের চেয়ে শক্তিশালী অস্ত্র আর কিছুই নেই"-ধর্ম উপদেষ্টা

    কলমের চেয়ে শক্তিশালী অস্ত্র আর কিছুই নেই
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, “কলমের চেয়ে শক্তিশালী অস্ত্র আর কিছুই নেই। আলেমদের হাতে এখন কলম এসেছে। তারা এখন লিখছে। তাদের লেখনীর মাধ্যমে সমাজে নিরব বিপ্লব ঘটছে। অচিরেই আলেমরা রাষ্ট্রীয় পর্যায়ে বিশেষ সম্মাননা ও পুরস্কার অর্জন করবে।”

    শনিবার (১৯ এপ্রিল) বিকেলে হাটহাজারী জেলা পরিষদ অডিটোরিয়ামে বাংলাবাড়ি ফাউন্ডেশনের অধীনে পরিচালিত ভাষা, সাহিত্য ও সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণমূলক প্রতিষ্ঠান "বাংলাবাড়ি"-এর ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাটহাজারী দারুল উলূম মাদ্রাসার মহাপরিচালক আল্লামা খলীল আহমদ কাসেমী। সঞ্চালনায় ছিলেন বাংলাবাড়ির পরিচালক মুহাম্মাদ ইশতিয়াক সিদ্দিকী। অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার সহযোগী মহাপরিচালক মুফতী জসীমুদ্দীন।

    ড. খালিদ হোসেন আরও বলেন, “ভাষার বিবর্তন সম্ভব যদি আমরা একটু সচেতন হই। ভুল-ত্রুটি শুধরে নেওয়া যায়। বর্তমানে কওমী অঙ্গনের আলেম ও ছাত্ররা ভাষা চর্চা করছে, বিভিন্ন ভাষার অনুবাদ করছে। অনুবাদে দক্ষতা লাগে, আর তারা সেই দক্ষতাও অর্জন করছে। এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে ভবিষ্যতে একুশে পদকের জন্য আলেমরাই বিবেচিত হবেন।”

    বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন—উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম মশিউজ্জামান, বিশিষ্ট ব্যক্তিত্ব আলহাজ্ব আবুল হোসাইন, মাওলানা আশরাফ আলী নিজামপুরী, হেলাল উদ্দীন বিন জমীর উদ্দীন, রজীবুল হক, মুফতী মোহাম্মদ আলী কাসেমী এবং আরও অনেকে।

    এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—আল আমিন সংস্থার সাধারণ সম্পাদক মুহাম্মদ আহসান উল্লাহ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নাছির উদ্দীন মুনির, প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া, সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি মো. আসলাম পারভেজ, মাওলানা মো. জাহাঙ্গীর আলম মেহেদী, মেখল হামিউচ্ছুন্নাহ মাদ্রাসার শিক্ষা সহকারী পরিচালক জাকারিয়া নোমান ফয়েজী, খেলাফত মজলিস উপজেলা সভাপতি ওজাইর আহমদ হামিদি, গণ অধিকার পরিষদের উপজেলা সভাপতি মো. শোয়েব, এবং জাগৃতি সংগঠনের সভাপতি মো. ওসমান ও সাধারণ সম্পাদক মো. সোহেল রানা।

    অনুষ্ঠানে সকাল ৯টা থেকে শুরু হয়ে ছিল—আলোচনা সভা, লেখালেখি কর্মশালা, সংবর্ধনা ও সনদ বিতরণ অনুষ্ঠান।

    এর আগে, প্রধান অতিথি নূরানী তা'লীমুল কুরআন বোর্ড চট্টগ্রাম আয়োজিত এক কর্মশালা ও সেমিনারেও অংশ নেন। অনুষ্ঠান পূর্বে হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদ তাঁকে সম্মাননা ক্রেস্ট উপহার দেয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন