শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • হাটহাজারীতে মধ্যরাতে হামলা ও ডাকাতি: হত্যাচেষ্টার অভিযোগ

    হাটহাজারীতে মধ্যরাতে হামলা ও ডাকাতি: হত্যাচেষ্টার অভিযোগ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়নে এক গৃহে মধ্যরাতে মুখোশধারী দুর্বৃত্তদের হামলা, লুটপাট এবং হত্যার উদ্দেশ্যে আঘাতের অভিযোগ উঠেছে। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন গৃহস্বামী নাজিমুদ্দিন শরীফ (৪৫), বর্তমানে তিনি নগরীর একটি ক্লিনিকে চিকিৎসাধীন।

    ঘটনাটি ঘটে শনিবার (১৯ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে। ভুক্তভোগীর বাড়ি ধলই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে অবস্থিত। স্থানীয় ইউপি সদস্য শেখ মো. নুরুল আমিন রবিবার সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এবং জানান, হাটহাজারী মডেল থানার ওসি ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

    ভুক্তভোগীর পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতের আঁধারে ৭-৮ জন মুখোশধারী দুর্বৃত্ত দেশীয় অস্ত্রসহ ওই বাড়ির মূল ফটকের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর ঘরের দরজা ভেঙে প্রবেশ করে নাজিমুদ্দিন শরীফ ও তার স্ত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে। বাধা দিতে গেলে দুর্বৃত্তরা নাজিমুদ্দিনকে ধারালো অস্ত্র দিয়ে হাত ও বুকে আঘাত করে।

    পরিবারের অভিযোগ অনুযায়ী, দুর্বৃত্তরা আলমারি ভেঙে নগদ ৬ লাখ ৫৫ হাজার টাকা, আনুমানিক ৬ ভরি স্বর্ণালঙ্কার (মূল্য প্রায় ৮ লাখ ৭০ হাজার টাকা), একটি ল্যাপটপ (মূল্য ৫০ হাজার টাকা), ও তিনটি স্মার্টফোন (মূল্য ৬০ হাজার টাকা) লুট করে নিয়ে যায়। সর্বমোট ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ১৬ লাখ ৩৫ হাজার টাকা।

    পরে আশপাশের লোকজন এগিয়ে এসে নাজিমুদ্দিনকে উদ্ধার করে প্রথমে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান, সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

    ঘটনার বিষয়ে হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ সাংবাদিকদের জানান, “আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি ও ভিকটিমের সঙ্গে কথা বলেছি। ভুক্তভোগী পরিবার থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে। ইতিমধ্যে তদন্ত কাজ শুরু হয়েছে এবং আশা করছি দ্রুতই অপরাধীদের গ্রেফতার সম্ভব হবে।”

    এ ঘটনায় হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু কাওসার মাহমুদ হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মন্তব্য জানা সম্ভব হয়নি।

    ভিকটিমের মেয়ের জামাতা মো. পারভেজ উদ্দিন বলেন, “এটি শুধুই ডাকাতি নয়, পরিকল্পিত হত্যাচেষ্টাও। দুর্বৃত্তরা অস্ত্র হাতে নিয়ে হামলা চালিয়েছে।”


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন