শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • চার কেজি ওজনের শিঙাড়া বানিয়ে সাড়া ফেলেছেন পাকুন্দিয়ার স্বপন

    চার কেজি ওজনের শিঙাড়া বানিয়ে সাড়া ফেলেছেন পাকুন্দিয়ার স্বপন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    শিঙাড়া পছন্দ করেন না, এমন মানুষ খুঁজে পাওয়া ভার। আর সেই শিঙাড়া যদি হয় চার কেজি ওজনের, তাহলে কৌতূহল তো বাড়বেই! কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় ব্যতিক্রমধর্মী এ আয়োজন করে সাড়া ফেলেছেন এক হোটেল মালিক।

    গতকাল রোববার (২০ এপ্রিল) বিকেলে পাকুন্দিয়ার আহুতিয়া পুরাতন বাজারে ‘মায়ের দোয়া হোটেলে’ বানানো হয় দুটি চার কেজি ওজনের বিশাল শিঙাড়া। হোটেলের মালিক স্বপন মিয়া এবং তাঁর নিয়মিত পাঁচজন বন্ধু মিলে এই ব্যতিক্রম উদ্যোগ নেন।

    বন্ধুরা হলেন—মোফাজ্জল হোসেন, অন্তর মিয়া, মিজানুর রহমান, টুটুল মিয়া ও দিদার আহমেদ। তারা মিলে একদিন হোটেলে বসেই শিঙাড়া নিয়ে ব্যতিক্রম কিছু করার পরিকল্পনা করেন। সেই ভাবনা থেকেই তৈরি হয় দুটি চার কেজির শিঙাড়া।

    শিঙাড়াগুলো বানাতে ব্যবহার করা হয় প্রায় চার কেজি মুরগির মাংস, উপযুক্ত পরিমাণে আলু, গাজর, বাদাম, আটা, ময়দা ও সুগন্ধি মসলা। দিনভর চলে প্রস্তুতি। তারপর তিনকোণা করে পুর ভরা ময়দার খোল ডুবোতেলে ভেজে বানানো হয় মচমচে ও সুস্বাদু শিঙাড়া। একেকটি শিঙাড়া তৈরিতে ব্যয় হয়েছে প্রায় এক হাজার টাকা। সব মিলিয়ে খরচ হয়েছে প্রায় আড়াই হাজার টাকা।

    শিঙাড়া বানানোর খবর ছড়িয়ে পড়তেই হোটেলে ভিড় করেন শতাধিক উৎসুক মানুষ। স্থানীয় বাসিন্দা মুহিবুল্লাহ বলেন, “এত বড় শিঙাড়া জীবনে দেখিনি। কৌতূহল থেকে দেখতে এসেছিলাম, দারুণ লাগছে।”

    হোটেল মালিক স্বপন মিয়া জানান, “বন্ধুরা প্রায়ই হোটেলে আসে, তাঁদের আবদারেই এমন আয়োজন। সত্যি কথা বলতে, কাজটা কিছুটা ঝামেলার ছিল, সময়ও বেশি লেগেছে। তবে শেষপর্যন্ত সবাই মজা পেয়েছে—এটাই আমার জন্য বড় প্রাপ্তি।” তিনি আরও জানান, ভবিষ্যতে কেউ চাইলে আবারও এমন ব্যতিক্রম আয়োজন করবেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন