শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • জামায়াত নেতা আজহারের আপিল শুনানি পেছালো

    জামায়াত নেতা আজহারের আপিল শুনানি পেছালো
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল শুনানির জন্য আগামী ৬ মে দিন নির্ধারণ করেছেন আপিল বিভাগ। আজ মঙ্গলবার (২২ এপ্রিল) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগের একটি বেঞ্চ শুনানি শেষে এই দিন ধার্য করেন।

    আজহারের পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিকী এবং আইনজীবী শিশির মনির।

    এদিন জামায়াত নেতা আজহারের আপিল শুনতে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের, অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল আপিল বিভাগে এসেছিলেন। এছাড়া জামায়াতপন্থি সব আইনজীবীও আদালত কক্ষে উপস্থিত ছিলেন।

    এর আগেও আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল শুনানি একাধিকবার পেছানো হয়। সবশেষ গত ২৬ ফেব্রুয়ারি আজহারুলের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে শুনানি হয়। এরপর পূর্ণাঙ্গ আপিল শুনানির জন্য ২২ এপ্রিল দিন ধার্য করা হয়েছিল।

    এদিকে জামায়াতের আইনজীবীদের দাবি, মানবতাবিরোধী অপরাধ একটি আন্তর্জাতিক মানদণ্ডের অপরাধ হলেও, সরকার আন্তর্জাতিক মান বজায় রাখতে ব্যর্থ হয়েছে।

    তাঁরা অভিযোগ করেন, আজহারসহ অন্যান্য জামায়াত নেতাদের বিরুদ্ধে অপরাধ প্রমাণে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করা হয়নি। ফলে তৎকালীন আওয়ামী লীগ সরকার ট্রাইব্যুনাল সংশোধন করে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে। আজহারুল ইসলামের বিরুদ্ধে দেয়া বিভিন্ন সাক্ষীর বক্তব্য পরস্পরবিরোধী বলেও দাবি করেন তাঁরা।

    ২০১৪ সালের ৩০ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করে। পরবর্তীতে ২০১৯ সালের ২৩ অক্টোবর আপিল বিভাগও ওই রায় বহাল রাখেন। পরে এই রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করেন আজহারুল ইসলাম।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন