শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ডিএমপির সিদ্ধান্তে পরিবর্তন: আসামি ধরতে আর অনুমতি লাগবে না

    ডিএমপির সিদ্ধান্তে পরিবর্তন: আসামি ধরতে আর অনুমতি লাগবে না
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নিয়ে দায়ের করা মামলায় আসামি গ্রেফতারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে—ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এমন অফিস আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট। ফলে এখন থেকে এসব মামলায় আসামি গ্রেফতারে আর পূর্বানুমতি প্রয়োজন নেই।

    বুধবার (২৩ এপ্রিল) বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। একইসঙ্গে ৯ এপ্রিল জারি করা ডিএমপির ওই আদেশ কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করা হয়েছে।

    রুলের জবাব দিতে বলা হয়েছে স্বরাষ্ট্রসচিব, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি), ডিএমপি কমিশনারসহ পুলিশের ডিবি, সিআইডি ও এসবি প্রধানসহ সাতজনকে।

    আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। রিটটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জসিম উদ্দিন।

    গত ৯ এপ্রিল ডিএমপি হেডকোয়ার্টার্স থেকে একটি অফিস আদেশ জারি করা হয়। সেখানে বলা হয়েছিল, বৈষম্যবিরোধী আন্দোলন সংক্রান্ত মামলায় এজাহারভুক্ত বা তদন্তে প্রাপ্ত আসামিকে গ্রেফতারের জন্য উপযুক্ত প্রমাণসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে।

    তবে হাইকোর্ট মনে করে, এটি সংবিধান ও প্রচলিত আইনের সঙ্গে সাংঘর্ষিক হতে পারে—তাই তাৎক্ষণিকভাবে আদেশটি স্থগিত করা হয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন