শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • সরকারি টেন্ডার জমা দিতে বাধা, ছিনতাইয়ের শিকার ঠিকাদার

    সরকারি টেন্ডার জমা দিতে বাধা, ছিনতাইয়ের শিকার ঠিকাদার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়নের চতলা কুড়া ও নাখেন্দা বিল মাছ চাষের জন্য ওপেনিং ডাকে অংশ নিতে গেলে রাজারহাট উপজেলা বিএনপি নেতার তোপের মুখে পড়ে আব্দুল আজিজ নামের এক ব্যক্তি। উক্ত ব্যক্তির পকেট থেকে নগদ টাকা ও মোবাইল ফোন কেড়ে নেয় প্রভাবশালী নেতা ও তার দলবল। এ ঘটনায় রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী আব্দুল আজিজ।

    অভিযোগ সূত্রে জানা গেছে,গতকাল সোমবার উপজেলার ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়নের খিতাবখাঁ গ্রামের মৃত ইয়াহহিয়া মোল্লার ছেলে মো: আব্দুল আজিজ (৩২) ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়নের চতলা কুড়া ও নাখেন্দা বিলে মাছ চাষের জন্য ওপেনিং ডাকে অংশ নেওয়ার জন্য প্রস্তুতি নেন। গত ২১ এপ্রিল ২০২৫ ইং তারিখ দুপুর ৩.০০ ঘটিকার সময় সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে গেলে উক্ত অফিসে উপস্থিত হওয়ার সাথে সাথেই উপজেলা বিএনপির আহ্বায়ক আনিছুর রহমান ও সদস্য সচিব সহিদুল ইসলামের নেতৃত্বে প্রায় ৪০-৫০ জন লোক আব্দুল আজিজের উপর অতর্কিতভাবে হামলা করে এবং উপজেলা বিএনপির আহ্বায়ক আনিছুর রহমান তার বাহিনীকে হুকুম প্রদান করে বলে যে শালাকে নদী নেওয়ার সাধ মিঠাইয়া দে। উক্ত হকুম পাওয়া মাত্র তার গুন্ডা বাহিনী আমাকে চর থাপ্পর শুরু করে দেয় এবং পাঞ্জাবীর পকেট থেকে ২৬,০০০/- (ছাব্বিশ হাজার) টাকা ও ব্যবহৃত মোবাইল ফোন কেড়ে নেয়। পরে তার আর্তচিৎকারে আশে পাশের লোকজন তাদের হাত থেকে উদ্ধার করে।

    এবিষয়ে ভুক্তভোগী আব্দুল আজিজ বলেন,ঘড়িয়াডাঙ্গা ইউনিয়নের নাগরিক হিসেবে চতলা কুড়া'র বিলের ওপেনিং ডাকে অংশগ্রহণ করার জন্য গিয়ে ছিলাম। তবে আনিছুর রহমানের সন্ত্রাসীবাহানীরা আমাকে ওপেনিং ডাকে অংশগ্রহণ না করার জন্য বাঁধা ও মারপিট করে। এই ডাক বাতিল করে নতুনভাবে মাইকে প্রচার করে ওপেনিং ডাকের আয়োজন করা হোক। এবিষয়ে রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আল ইমরান বলেন,তদন্ত করে ব্যবস্থা নেওয়ার হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন