বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ঢাকায় ভ্যাপসা গরম, বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে রিসোর্টের হিড়িক, অনুমোদনের হিসাব নেই ওয়ানডেতে থাকছেন, টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন নিগার গুলশানে আ’লীগের মিছিলের তথ্য ছিল, তবে সময়টা আন্দাজ করতে পারেনি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রকে টিকিয়ে রাখাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩ বিদ্যুৎহীন অন্ধকারে মানুষের গল্প, লোডশেডিং নিয়ে আলোচিত সিনেমা বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুলের ভূমিকা, সম্মতি ছিল বিসিবিরও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক ও পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে দুদকের ৩ মামলা চবি আলাওল হলের প্রভোস্টের পদত্যাগ দাবি, কক্ষে তালা
  • নারী বিষয়ক কমিশনের সুপারিশ বাতিলের দাবি: ইবি শিক্ষার্থীদের মানববন্ধন

    নারী বিষয়ক কমিশনের সুপারিশ বাতিলের দাবি: ইবি শিক্ষার্থীদের মানববন্ধন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নারী বিষয়ক সংস্কার কমিশনের সাম্প্রতিক সুপারিশ প্রত্যাহারের দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নারী শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন। বুধবার (২৩ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের সামনে এই কর্মসূচি পালন করা হয়।

    মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা অভিযোগ করেন, সংশ্লিষ্ট কমিশনের সুপারিশে ধর্মীয় মূল্যবোধ উপেক্ষা করা হয়েছে এবং যৌন পেশাকে সামাজিক স্বীকৃতি দেওয়ার যে প্রস্তাব উঠেছে, তা নারীদের জন্য অপমানজনক ও অগ্রহণযোগ্য। তারা বলেন, ‘‘ধর্মীয় এবং সামাজিক মূল্যবোধের বিপরীতে গিয়ে কোনো নীতি গ্রহণ করা যেতে পারে না। নারী সমাজ কখনোই এমন সুপারিশ মেনে নেবে না।’’

    মানববন্ধনে শিক্ষার্থীরা বর্তমান সংস্কার কমিশন বিলুপ্ত করে অংশগ্রহণমূলক ও প্রতিনিধিত্বশীল একটি নতুন কমিশন গঠনের দাবি জানান। এতে বিভিন্ন বিভাগের অর্ধশতাধিক নারী শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

    কর্মসূচিতে সংহতি প্রকাশ করে বাংলা বিভাগের অধ্যাপক ড. খোন্দকার আরিফা আক্তার বলেন, ‘‘এই সুপারিশ ইসলামসহ সকল ধর্মীয় মূল্যবোধকে আঘাত করেছে। এটি দেশের সংস্কৃতি ও মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক। কমিশনের সদস্যদের অধিকাংশই পশ্চিমা প্রভাবাধীন এনজিও সংশ্লিষ্ট। তাদের বাদ দিয়ে দেশের প্রকৃত নারী সমাজের প্রতিনিধিত্বকারী সদস্যদের নিয়ে নতুন করে কমিশন গঠনের আহ্বান জানাই।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন