বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ঢাকায় ভ্যাপসা গরম, বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে রিসোর্টের হিড়িক, অনুমোদনের হিসাব নেই ওয়ানডেতে থাকছেন, টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন নিগার গুলশানে আ’লীগের মিছিলের তথ্য ছিল, তবে সময়টা আন্দাজ করতে পারেনি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রকে টিকিয়ে রাখাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩ বিদ্যুৎহীন অন্ধকারে মানুষের গল্প, লোডশেডিং নিয়ে আলোচিত সিনেমা বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুলের ভূমিকা, সম্মতি ছিল বিসিবিরও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক ও পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে দুদকের ৩ মামলা চবি আলাওল হলের প্রভোস্টের পদত্যাগ দাবি, কক্ষে তালা
  • কুয়েট ভিসির পদত্যাগের দাবিতে ইবি সমন্বয়কের অনশন

    কুয়েট ভিসির পদত্যাগের দাবিতে ইবি সমন্বয়কের অনশন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্যের পদত্যাগের দাবিতে অনশন কর্মসূচিতে অংশ নিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সমন্বয়ক এস এস সুইট। 

    বুধবার (২৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে তিনি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে একক অনশনে বসেন। তার সঙ্গে একাত্মতা প্রকাশ করে কয়েকজন শিক্ষার্থীও অবস্থান কর্মসূচিতে অংশ নিয়েছেন।

    এর আগে মঙ্গলবার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে অনশনে বসার ঘোষণা দেন এস এস সুইট। বুধবার সকালের দিকে ঘোষণা অনুযায়ী অনশন শুরু করেন তিনি।

    অনশনের কারণ ব্যাখ্যা করে সুইট বলেন, "কুয়েট শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলার বিচার না করে, বরং আন্দোলনরত শিক্ষার্থীদের বহিষ্কার করে কুয়েট প্রশাসন যে অবস্থান নিয়েছে, তা ন্যায়বিচার পরিপন্থী। এই পরিস্থিতিতে কুয়েট উপাচার্যের পদে থাকার কোনো নৈতিক অধিকার নেই।"

    তিনি আরও বলেন, "দীর্ঘ সময় পার হলেও কুয়েট প্রশাসন সমস্যার সমাধান করতে ব্যর্থ হয়েছে। আমি কুয়েটের আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে এই অনশনে বসেছি এবং উপাচার্যের পদত্যাগ না হওয়া পর্যন্ত এই আন্দোলনের পাশে থাকব।"

    শেষ খবর পাওয়া পর্যন্ত অনশন কর্মসূচি অব্যাহত রয়েছে।


    নাজমুল হুসাইন, ইবি প্রতিনিধি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন