শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • আকস্মিক স্থগিত সাফ, জানে না বাফুফে

    আকস্মিক স্থগিত সাফ, জানে না বাফুফে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চলতি বছরের জুনে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সাফ চ্যাম্পিয়নশিপ। তবে ভেন্যু নির্ধারণ ও স্পন্সরশিপ নিয়ে জটিলতা থাকায় টুর্নামেন্টটির আয়োজন নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। শেষ পর্যন্ত আজ এক বিবৃতিতে সাফ জানায়, ২০২৬ সাল পর্যন্ত চ্যাম্পিয়নশিপ স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    সাফ এক বিবৃতিতে জানিয়েছে, হোম অর অ্যাওয়ে ভিত্তিতে সাফ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছিল। সেই অনুযায়ী প্রস্তুতি চলছিল। সাফের সদস্য দেশগুলো এবং মার্কেটিং পার্টনার স্পোর্টস ফাইভ মনে করে এই পদ্ধতির জন্য আরো প্রস্তুতির প্রয়োজন রয়েছে। তাই সাফ সিদ্ধান্ত নিয়েছে ২০২৬ সাল পর্যন্ত টুর্নামেন্ট স্থগিত করার।’

    সাফের বিজ্ঞপ্তিতে হোম অর অ্যাওয়ের কথা বলা হলেও জুনে কেন্দ্রীয় ভেন্যু শ্রীলঙ্কায় সাফ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এবারের আসর আগের মতো কেন্দ্রীয় ভেন্যুতে করে এরপর হোম ওর অ্যাওয়ে যাওয়ার পরিকল্পনা ছিল। সেখানে এবার অনেকটা আকস্মিকভাবেই সাফ স্থগিতের ঘোষণা আসল।

    সম্প্রতি সাফ সভাপতি কাজী সালাউদ্দিন বলেছিলেন, ২৪ মে নেপালের কাঠমান্ডুতে সাফ নিয়ে সিদ্ধান্ত হবে। সেই সভার আগেই আজ হঠাৎ করে সিদ্ধান্ত আসল। এ নিয়ে সালাউদ্দিন এখন কোনো মন্তব্য করতে পারেননি।

    সাফ ওয়েবসাইটে বিবৃতি দিলেও সদস্য দেশগুলোকে এখনো জানায়নি। বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার বলেন, ‘আমরা গণমাধ্যমের মাধ্যমে দেখেছি ও সাফের ওয়েবসাইটে দেখেছি। এখনো আনুষ্ঠানিকভাবে সাফ থেকে কিছু জানি না। আমাদের পরিকল্পনা ছিল জুনে সাফে খেলার জন্য।’

    ২০২৬ সালে বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হবে। বিশ্বকাপ ফুটবলের বছরে সাফ আয়োজন করা আদৌ সম্ভব কি না সেটাও প্রশ্ন রয়েছে। যদিও সাফের ওয়েবসাইটে বিশ্বকাপের আমেজে সাফ হোম অর অ্যাওয়ে ভিত্তিতে খেলা আয়োজন করতে চায়। 


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন