শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • হঠাৎ সংবাদ সম্মেলন ডাকলেন তামিম, কী বলবেন?

    হঠাৎ সংবাদ সম্মেলন ডাকলেন তামিম, কী বলবেন?
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচ চলাকালীন বিকেএসপিতে হৃদযন্ত্রের জটিলতায় আক্রান্ত হন তামিম ইকবাল। এরপর থেকেই মাঠের বাইরে রয়েছেন এই অভিজ্ঞ ওপেনার। তামিমের অনুপস্থিতিতে মোহামেডান স্পোর্টিং ক্লাবের নেতৃত্বে আসেন তরুণ ব্যাটার তাওহীদ হৃদয়। তবে আম্পায়ারের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ায় দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন ২৩ বছর বয়সী এই ক্রিকেটার।

    গত ১২ এপ্রিল ডিপিএলে রাউন্ড রবিন লীগের শেষ ম্যাচে আবাহনী লিমিটেডের বিপক্ষে ম্যাচে আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহিদ সৈকতের সঙ্গে তর্কে জড়িয়ে দুই ম্যাচের নিষেধাজ্ঞায় পড়েন হৃদয়। এরপর তার নিষেধাজ্ঞা তুলে নিতে মোহামেডান স্পোর্টিং ক্লাবের তরফে আপিলও করা হয়েছিল।এরপর হৃদয়ের শাস্তি এক ম্যাচে কমিয়ে এনেছিল লিগ কর্তৃপক্ষ।

    যে কারণে সুপার লিগে ১৭ এপ্রিল মিরপুরে লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে না খেললেও গত রোববার অগ্রণী ব্যাংকের বিপক্ষে মোহামেডানকে নেতৃত্ব দেন হৃদয়। পরে জানা যায়, মোহামেডানের চাপে পড়ে বিসিবির আম্পায়ার্স কমিটি হৃদয়কে ম্যাচ খেলার সুযোগ করে দেয়। যে প্রক্রিয়াটি ছিল পুরোপুরি নিয়মবহির্ভূত। কারণ, শাস্তি কমানোর সিদ্ধান্ত নেওয়ার কোনো এখতিয়ারই নেই বিসিবির আম্পায়ার্স বিভাগের।

    এরপর বিসিবির চাকরি ছাড়ার হুমকি দেন আইসিসির এলিট প্যানেলে বাংলাদেশের একমাত্র আম্পায়ার সৈকত। এমনকি সিসিডিএমের টেকনিক্যাল কমিটির আহ্বায়ক পদ থেকে এনামুল হক মনিও পদত্যাগ করেন। যা নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়ে বিসিবি। এরপর হৃদয়ের এক ম্যাচের নিষেধাজ্ঞা কমানোর সেই সিদ্ধান্ত এখন বাতিল করেছে লিগের টেকনিক্যাল কমিটি।

    যে কারণে নতুন করে আবারও এক ম্যাচ নিষিদ্ধ হচ্ছেন মোহামেডান অধিনায়ক। আগামীকাল ২৬ এপ্রিল গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে সুপার লিগের চতুর্থ রাউন্ডে খেলবে মোহামেডান। কিন্তু সেই ম্যাচে খেলতে পারবেন না হৃদয়। এবার সতীর্থ হৃদয়ের নিষেধাজ্ঞা ইস্যুতে সংবাদ সম্মেলন করতে যাচ্ছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।

    জানা গেছে, আজ শুক্রবার (২৫ এপ্রিল) দুপুরে হৃদয়ের নিষেধাজ্ঞা ইস্যুতে সংবাদ সম্মেলন করবে মোহামেডানের ক্রিকেটাররা। যেখানে অন্যান্যদের সঙ্গে উপস্থিত থাকবেন তামিমও। তবে সংবাদ সম্মেলনের বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।  

    এর আগে বৃহস্পতিবার (২৪ এপ্রিল) গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবি পরিচালক ও সিসিডিএমের নতুন কনভেইনর নাজমুল আবেদিন ফাহিম তাওহিদ হৃদয়ের নতুন করে এক ম্যাচের নিষেধাজ্ঞার কথা নিশ্চিত করেন। তিনি বলেন, 'আমার মনে হয় আমরা প্রক্রিয়ার কিছুটা বাইরে চলে গিয়েছিলাম। অভ্যন্তরীণভাবে বাইলজ বদল করে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেটা নেওয়ার এখতিয়ার এখানে এই কমিটির নেই। আমাদের যেটা করতে হবে আগের যে নিয়ম কানুন ছিল সেটা অনুসরণ করতে হবে।’

    হৃদয়ের নিষেধাজ্ঞার বিষয়ে তিনি আরও যোগ করেন, ‘দুর্ভাগ্যজনকভাবে আগের একটা ঘটনার কারণে যাকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছিল, কিন্তু তাকে এক ম্যাচ পরই খেলতে দেওয়া হয়। আমরা তো সেটা ফিরিয়ে আনতে পারব না। আমরা সেটা (অগ্রণী ব্যাংকের বিপক্ষে হৃদয়ের খেলা) বৈধ ধরে নিচ্ছি। এখন আমরা আগের নিয়মকে বলবৎ করব। সেই অনুযায়ী পরবর্তী ম্যাচে (গাজী গ্রুপের বিপক্ষে) তাওহীদ হৃদয় খেলার সুযোগ পাবে না।'


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন