বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ওয়ানডেতে থাকছেন, টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন নিগার গুলশানে আ’লীগের মিছিলের তথ্য ছিল, তবে সময়টা আন্দাজ করতে পারেনি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রকে টিকিয়ে রাখাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩ বিদ্যুৎহীন অন্ধকারে মানুষের গল্প, লোডশেডিং নিয়ে আলোচিত সিনেমা বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুলের ভূমিকা, সম্মতি ছিল বিসিবিরও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক ও পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে দুদকের ৩ মামলা চবি আলাওল হলের প্রভোস্টের পদত্যাগ দাবি, কক্ষে তালা নতুন ধারার ছাত্ররাজনীতিতে সফল হওয়ার প্রত্যয় ছাত্রদল সভাপতির মক্কায় সম্ভাব্য হামলার বিরল সতর্কতা, হুথি-সৌদি উত্তেজনা তুঙ্গে
  • মামলা সত্ত্বেও ধরাছোঁয়ার বাইরে সোহাগ:

    পারিবারিক বিরোধে বড় ভাইকে হত্যার হুমকি (ভিডিওসহ)

    পারিবারিক বিরোধে বড় ভাইকে হত্যার হুমকি (ভিডিওসহ)
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বরিশালের হিজলা উপজেলায় পারিবারিক বিরোধের জেরে বড় ভাইকে মোবাইলে ফোনে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ ওঠেছে গোলাম মোহাম্মদ সোহাগ নামের এক ব্যবসায়ীর বিরুদ্ধে। অভিযুক্ত গোলাম মোহাম্মদ সোহাগ হিজলা উপজেলার গুয়াবাড়ীয়া ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের সামছুল হক তালুকদারের ছেলে ও ঢাকার হাজারীবাগ থানার রায়ের বাজার এলাকার ব্যবসায়ী। 

    এ ঘটনায় থানায় মামলা হলেও ধরা ছোয়ার বাইরে থেকে প্রতিনিয়ত হুমকি দিয়ে যাচ্ছেন সোহাগ। বর্তমানে সে পরিবারের সদস্যসহ বড় ভাইদের বিরুদ্ধে বিভিন্নভাবে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। এ নিয়ে পরিবারের সদস্যরা বর্তমানে নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন।

    গোলাম মোহাম্মদ সোহাগের মেঝো ভাই গোলাম সরোয়ার অভিযোগ করেন, পারিবারিক জমি-জমা বিরোধের জেরে তাদের বড় ভাই গোলাম মোস্তফা খোকনকে মোবাইলে হত্যার হুমকি দেয়। বিষয়টি নিয়ে ২০২৩ সালে থানায় মামলা করেন তিনি। ওই মামলায় স্বাক্ষী রাখেন গোলাম সরোয়ারকে। পরবর্তীতে ছোট ভাই সোহাগ মামলায় স্বাক্ষী না দেওয়ার জন্য তাকে অনুরোধ করেন। কিন্তু তিনি অনুরোধ না রাখায় তার বিরুদ্ধে বিভিন্নভাবে হয়রানি করতে শুরু করেন সোহাগ। 

    সম্প্রতি আওয়ামী লীগ সরকার পতনের পর সোহাগ নিজেকে বিএনপির নেতা দাবি করে হয়রানি করে যাচ্ছেন। তাকে আওয়ামী লীগের ট্যাগ দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মিডিয়ায় অপপ্রচার চালিয়ে যাচ্ছেন। তার এ অপপ্রচারে তারা সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

    বিষয়টি নিয়ে তার বাবা শামছুল হক তালুকদার ও মা পারুল বেগম বরিশাল রিপোর্টার্স ইউনিটিতে একটি সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করেন, তাদের বড় ছেলে ও মেঝো ছেলের বিরুদ্ধে শুধু শুধু হুমকি-ধামকি ও অপপ্রচার চালিয়ে যাচ্ছেন। এদের দুই জনের সাথে সোহাগের কোনো টাকা-পয়সা ও জায়গা-জমি নিয়ে বিরোধ নেই। সে ঢাকায় থেকে এদের দুই জনের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার করে যাচ্ছে। এ সকল বিষয় নিয়ে গত ৫ আগস্টের পর লোকজন নিয়ে গ্রামের বাড়িতে তাদের বসত ঘরে হামলা ও ভাঙচুর ও অগ্নিসংযোগ চালায়। 

    এ বিষয়ে জানতে গোলাম মোহাম্মদ সোহাগের মোবাইল ফোনে একাধিকবার কল দিলে তাকে পাওয়া না যাওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন