শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • চট্টগ্রামের হালদায় ২২ কোটি টাকায় আধুনিক ডিজিটাল স্লুইস গেট, শেষ পর্যায়ে কাজ

    চট্টগ্রামের হালদায় ২২ কোটি টাকায় আধুনিক ডিজিটাল স্লুইস গেট, শেষ পর্যায়ে কাজ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চট্টগ্রামের হাটহাজারী উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের চেঙালি খালে হালদা নদীর জোয়ারের পানি নিয়ন্ত্রণে প্রায় ২২ কোটি ৩৫ লাখ টাকা ব্যয়ে একটি আধুনিক ছয় কপাটের ডিজিটাল স্লুইস গেট নির্মাণ করা হয়েছে।

    সরকার মেখল ও গড়দুয়ারা ইউনিয়নের প্রায় দুই লাখ মানুষ এবং কৃষকদের দুর্ভোগ লাঘব ও চাষাবাদে সহায়তা বিবেচনায় এ প্রকল্প বাস্তবায়ন করছে। বর্তমানে নির্মাণকাজের ৮৫ শতাংশেরও বেশি সম্পন্ন হয়েছে।

    ২০২২ সালের ফেব্রুয়ারিতে পুরনো স্লুইস গেটটি ধসে পড়ার পর দীর্ঘ দুই বছর এলাকাবাসী দুর্ভোগে পড়ে। নতুন স্লুইস গেটটি ভেঙে পড়া গেটটির সামান্য উত্তরে নির্মাণ করা হচ্ছে।

    পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, গেটটি রিমোট কন্ট্রোলের মাধ্যমে পরিচালিত হবে এবং বিদ্যুৎ না থাকলে ম্যানুয়ালি খোলা সম্ভব।

    তবে ঠিকাদার প্রতিষ্ঠান জানায়, বরাদ্দ ২২ কোটি টাকা হলেও এখন পর্যন্ত দুই ধাপে মাত্র প্রায় ৬ কোটি টাকা পেয়েছেন। তবুও অর্থ সংকট সত্ত্বেও কাজ প্রায় শেষ পর্যায়ে।

    চট্টগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তয়ন কুমার ত্রিপুরা জানান, মে মাসের প্রথম সপ্তাহেই কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে।

    এদিকে, সময়ের আগেই কাজ শেষ করায় স্লুইস গেটটির টেকসই নিয়ে স্থানীয়দের মধ্যে কিছু প্রশ্নও দেখা দিয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন