শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • আন্দোলনের মুখে ইউআইইউ'র ভিসি-ডিনসহ ১১ কর্মকর্তার পদত্যাগ

    আন্দোলনের মুখে ইউআইইউ'র ভিসি-ডিনসহ ১১ কর্মকর্তার পদত্যাগ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)-এর উপাচার্য (ভিসি) অধ্যাপক আবুল কাসেম মিয়া পদত্যাগ করেছেন। তার সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সব অনুষদের ডিন, বিভাগীয় প্রধান ও ইনস্টিটিউট পরিচালকরাও পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

    শনিবার (২৬ এপ্রিল) রাত ৯টায় ভিসি আবুল কাসেম মিয়া বিশ্ববিদ্যালয়টির বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যানের কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন।

    বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজ থেকেও এ তথ্য নিশ্চিত করা হয়।

    25544

    ফেসবুক পোস্টে উপাচার্যের পদত্যাগপত্র ও ১০ জন ডিন, বিভাগীয় প্রধান এবং পরিচালকের সই সংবলিত পদত্যাগপত্রের ছবি শেয়ার করা হয়েছে।

    তাছাড়া রাত ১০টার দিকে উপাচার্য অধ্যাপক আবুল কাশেম মিয়া গণমাধ্যমের কাছে তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন। তবে এ নিয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

    এ দিকে পদত্যাগ করা বাকি ১০ জন শিক্ষক তাদের পদত্যাগপত্রে উল্লেখ করেছেন, কিছু শিক্ষার্থীর অন্যায় দাবি-দাওয়ার প্রতিবাদে আমরা নিম্নস্বাক্ষরকারীরা ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রশাসনের বিভিন্ন পদ থেকে পদত্যাগ করছি।

    11444

    এতে সই করেছেন মো. রেজওয়ান খান, এসওএসই অনুষদের ডিন ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. হাসান সারওয়ার, মোহাম্মদ ওমর ফারুক, খন্দকার আব্দুল্লাহ আল মামুন, মো. কে মাসুকুর রহমান, ড. তাহমিনা ফয়েজ, ড. সুমন আহমেদ, ড. জান্নাতুন নুর মুক্তা, ড. এস এম রফিকুল ইসলাম, ডিরেক্টর (কো-অর্ডিনেশন) অধ্যাপক এ এস এম সালাহউদ্দিন।

    উপাচার্য অধ্যাপক আবুল কাশেম মিয়া তার পদত্যাগপত্রে লিখেছেন, দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আমি এ চিঠি লিখছি। বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী অগ্রহণযোগ্য ও অসম্মানজনক পরিস্থিতি সৃষ্টি করায় আমি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। আশা করি, আপনি আমার পদত্যাগপত্র সদয়ভাবে গ্রহণ করবেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন