শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • আমরা আরেকটা গাজায় পরিণত হতে চাই না: মির্জা ফখরুল

    আমরা আরেকটা গাজায় পরিণত হতে চাই না: মির্জা ফখরুল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে কারাগারে রাখার সময় নির্যাতনের শিকার করা হয়েছিল বলে অভিযোগ করেছেন দলটির নেতারা। তারা বলেন, মিথ্যা মামলায় আটক রেখে একটি ছোট ও অনুপযুক্ত কক্ষে আটকে রাখা হয়েছিল, যেখানে ইঁদুর দৌড়াদৌড়ি করত। এসব কিছুই ঘটেছিল তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে।

    সোমবার (২৮ এপ্রিল) ঠাকুরগাঁও সদর উপজেলার জগনাথপুর ইউনিয়নের শেখ বাজার এলাকায় গণসংযোগকালে এসব অভিযোগ তুলে ধরা হয়।

    তিনি বলেন, দেশের উন্নয়ন করে মানুষ। আর কিছু মানুষ আছে দেশের সম্পদ লুট করে। প্রফেসর ইউনুস কোনো রাজনীতির লোক না। তারপরেও তাকে দায়িত্ব দেওয়া হয়েছে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য। স্বাধীনতার ৫৩ বছরে শান্তিপূর্ণভাবে ভোটের ব্যবস্থা করতে পারছি না। আমরা আইনের শাসন চাই। যারা দোষ করবে তাদের যেন বিচার হয়।

    বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগ কাউকে ছাড়েনি। আলেমদেরও ছাড়েনি। হিন্দু সম্প্রদায়ের মানুষ তাদের ধর্ম ঠিক করতে পালন করতে পারেনি। আগে সাংবাদিকরা সব কথা বলতে পারেনি। ডিজিটাল আইনে জড়িয়ে দিতো। এখন কথা বলতে পারছে। আজ আমাদের ছেলেরা রক্ত দিয়েছে বলেই নতুন করে সুযোগ এসেছে দেশটাকে সুন্দর করার। আমরা বাংলাদেশকে একটা সুন্দর দেশ দেখতে চাই। আমাদের ছেলেরা যে বাংলাদেশ তৈরি করে দিয়েছে। আমরা চাই ছেলেরা যেন শান্তিতে বসবাস করতে পারে। যেন গুমের শিকার না হয়।

    মির্জা ফখরুল বলেন, আমরা পরিস্কার করে বলতে পারি হিন্দু সম্প্রদায়ের মানুষকে ভাই বলে সম্বোধন করেছি। আলাদা করার চেষ্টা করেছিল সাবেক এমপি রমেশ চন্দ্র সেন। আমরা হিন্দু ভাইদের নিরাপত্তা দিতে চাই। এক সাথে বসবাস করতে চাই। বিএনপি বিশ্বাস করে সকল সম্প্রদায়ের মানুষ এক সাথে বসবাস করে। দেশ স্বাধীন হয়েছে তবে এখনো অধিকার পাইনি। তাই ভোট দিয়ে আমরা সরকার গঠন করবো। আমরা গণতন্ত্রের জন্য লড়াই সংগ্রাম করেছি।

    তিনি আরও বলেন, মায়ানমারে যুদ্ধ চলছে। আপনারা জানেন রোহিঙ্গারা আমাদের দেশে বসবাস করছে। তাদের ফিরিয়ে দিতে কোনো কাজ করেনি আওয়ামী লীগ সরকার। আমরা আরেকটা গাজায় পরিণত হতে চাই না। আমরা রোহিঙ্গা নিয়ে সমস্যায় পড়ে আছি। আমরা সংস্কার চাই তবে তার সাথে নির্বাচনের ব্যবস্থা করা। প্রতিনিধি নির্বাচন করা দরকার দেশের স্বার্থে, মানুষের নিরাপত্তার স্বার্থে। আমরা মনে করি সরকারের শুভবুদ্ধির উদয় হবে।

    মহাসচিব বলেন, ঠাকুরগাঁওয়ের মানুষ আমরা সব সময় বঞ্চিত। আমরা চাই বিএনপি নির্বাচিত হলে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। আমি কখনো পালায় যাইনি। আমি ন্যায়ের পথে থাকবো যতদিন বেঁচে থাকবো। সবাই মিলে মানুষের জন্য সবার জন্য কাজ করবো।

    নির্বাচনী গণসংযোগে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী, সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিন, মহিলা দলের সভাপতি ফোরাতুন নাহার প্যারিস প্রমুখ। 


    জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন